শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
আমরা চাই যোগ্য ও মেধাবী ব্যক্তিরা শিক্ষাপ্রতিষ্ঠানের নেতৃত্বে আসুক:শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন প্রধানমন্ত্রীর বৃক্ষ রোপন কর্মসূচির সঙ্গে সঙ্গতি রেখে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জেলার প্রতিটি উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত নারায়ণগঞ্জে নির্বাচনোত্তর তরুণদের ভাবনা শীর্ষক সংলাপ অনুষ্ঠিত ২৫ কোটি বৃক্ষরোপণ’ শীর্ষক দেশব্যাপী কর্মসূচির শুভ উদ্বোধন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান,একযোগে নারায়গঞ্জেও বৃক্ষরোপণ কার্যক্রম অনুষ্ঠিত প্রচণ্ড গরমে পথচারীদের মাঝে সুপেয় পানি ও স্যালাইন বিতরণ করল আম্বিয়া বেগম সাহিত্য পরিষদ নবনিযুক্ত নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানকে মোক্তার ভুঁইয়ার  অভিনন্দন বিএনপি নেতা লিয়াকত হোসেন লেকু’র উদ্দ্যেগে শহিদ জিয়ার শাহাদাৎ বার্কিষিকী পালন নাঃগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে মাসুকুল ইসলাম রাজিব’কে নিযুক্ত করায়  শরিফুল ইসলাম রোকনের ফুলের শুভেচ্ছা  সোনারগাঁওয়ে বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদে গ্রাম্য আদালতের বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত নারায়নগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র পক্ষ থেকে শ্রমজীবী মানুষের মাঝে পানি, বিস্কুট, স্যালাইন বিতরণ

সোনারগাঁওয়ে কেয়ার এন্ড কিউর ফার্মেসি’র শুভ উদ্বোধন

মাসুদ রানা, সোনারগাঁও প্রতিনিধিঃ / ২২৪ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

সোনারগাঁওয়ে কেয়ার এন্ড কিউর ফার্মেসি এর শুভ উদ্বোধন করা হয়েছে। রোববার (১২ এপ্রিল) দুপুরে সোনারগাঁওয়ের মোগরাপাড়া চৌরাস্তা এলাকার প্রিন্সিপাল প্লাজার নিচতলায় এ ফার্মেসীর আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বত্বাধিকারী মোঃ সিদ্দিক জামাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ ওসি মহিবুল্লাহ।
অনুষ্ঠানে সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ ওসি মহিবুল্লাহ বলেন, সবাইকে শুভ কামনা জানাই। মানসম্মত পণ্য বিক্রি ও ক্রেতা সন্তুষ্টির দিকে খেয়াল রাখতে পরামর্শ রইলো। সোনারগাঁওয়ে আমার একটাই শ্লোগান ‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে ‘।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, আলাভী জামাল, রামিশা রহমান, আলআমিন জামাল, মোঃ কাওসার জামাল, দি জামাল এন্ড কোম্পানির সিইও মোঃ হেলাল উদ্দিন, এমআইসি এডমিন উত্তম ভৌমিক সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সার্বিক তত্বাবধানে ছিলেন, মেডিসিন ডিপার্টমেন্ট এর মোঃ কাইউম সরকার ও সুপার ষ্টোর ডিপার্টমেন্ট এর রেজাউল করিম রবিন। উদ্বোধন শেষে কেক কেটে আমন্ত্রিত অতিথি সবাইকে মিষ্টি মুখ করানো হয়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর