বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
নারায়ণগঞ্জে দিনব্যাপী সরকারি দপ্তর পরিদর্শন ও ভূমি অফিস উদ্বোধন করলেন শরফ উদ্দিন আহমদ চৌধুরী অটোমেটেড ভূমি সেবা সিস্টেম পদ্ধতির মাধ্যমে সাধারণ মানুষ দ্রুত ও স্বচ্ছ সেবা পাবে:শরফ উদ্দিন আহমদ চৌধুরী হাজীগঞ্জ আইটি স্কুল হইতে খানপুর হাসপাতাল পর্যন্ত সড়কের সংস্কার কাজের উদ্বোধন জাসাস বাংলা বর্ষবরণে মাইকেল’র নেতৃত্বে মিছিল নিয়ে যোগদান  জেলা প্রশাসন আয়োজিত বৈশাখী অনুষ্ঠানে ঐক্য ও সহঅবস্থানে এগিয়ে যাবে নারায়ণগঞ্জ: ডিসি রায়হান কবির আত্মসমর্পণ ও সংযমেই মকবুল হজ্বের শিক্ষা সোনারগাঁওয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন জেলা প্রশাসনের উদ্যোগে ধর্ম, বর্ণ, গোত্র ও সকল শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ বরন পহেলা বৈশাখ: পিংকি আক্তার নারায়ণগঞ্জে ফুটপাত দখল মুক্ত করতে সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযান

নারায়ণগঞ্জে ফুটপাত দখল মুক্ত করতে সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযান

বর্তমান সংবাদ ডেস্ক / ২১ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

নারায়ণগঞ্জ জেলা জুড়ে দীর্ঘদিনের যানজট নিরসন, ফুটপাত দখল ও অবৈধ স্থাপনার কারণে সৃষ্ট পথচারীদের জনদুর্ভোগ নিরসনে উচ্ছেদ অভিযান পরিচালনা করছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন। একটি সুশৃঙ্খল ও বসবাসের জন্য নগর গড়ে তোলার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

রবিবার (১৩ এপ্রিল) বিকাল ৩ টা থেকে আনুষ্ঠানিকভাবে চাষাড়া জিয়া হলের সামনে থেকে এ অভিযান পরিচালনা করা হয়।
উচ্ছেদ অভিযানে সিটি কর্পোরেশনের প্রশাসক এডভোকেট সাখাওয়াত হোসেন খানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
সিটি কর্পোরেশনের সূত্রে জানাগেছে, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান দায়িত্ব পালনের পর থেকে যানজট নিরসন ও হকার উচ্ছেদের বিষয়ে হকার, রাজনৈতিক ও বিভিন্ন নেতৃবৃন্দদের সাথে মতবিনিময় করেন। এছাড়াও ১৩ই এপ্রিল ফুটপাত দখল মুক্ত করতে তিনি মাঠে নামার ঘোষণা দেন। এতে অনেকেই স্বেচ্ছায় ফুটপাত ছেড়ে দিলেও কিছু কিছু স্থানে দখল অব্যাহত রয়েছে।
এদিকে চাষাড়া হতে শুরু হওয়া হকার মুক্ত না হওয়া পর্যন্ত এ কার্যক্রম অভিযান চলমান থাকবে।
এ বিষয়ে সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, অবৈধ দখলদারদের কারণে নগর বাসি প্রতিনিয়ত ভোগান্তিতে পড়ছে। জনস্বার্থে অভিযান পরিচালনা করা হচ্ছে। তিনি আরো বলেন যেকোনো চাপ বা প্রভাব উপেক্ষা করে নগরবাসীর স্বার্থ রক্ষা করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য এডভোকেট আবুল কালাম, মহানগর বিএনপি’র সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, নারায়ণগঞ্জ হুশিয়ারী সমিতির সভাপতি বদিউজ্জামান বদু, বিকেএমই এর পরিচালক সোহেল মোর্শেদ, ইসলামী আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মাওলানা মাসুম বিল্লাহ, জামায়েত ইসলামের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মনোয়ার হোসেন সহ উচ্ছেদ অভিযানে খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন, বাংলাদেশ জামাতের ইসলাম আমরা নারায়ণগঞ্জবাসীসহ সামাজিক সাংস্কৃতিক ও বিভিন্ন রাজনীতি দলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর