হাজীগঞ্জ আইটি স্কুল হইতে খানপুর হাসপাতাল পর্যন্ত সড়কের সংস্কার কাজের উদ্বোধন
হাজীগঞ্জ আইটি স্কুল হইতে খানপুর হাসপাতাল পর্যন্ত সড়কের সংস্কার কাজের শুভ উদ্বোধন করলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক এড. সাখাওয়াত হোসেন খান।
বুধবার ( ১৫ এপ্রিল) সকাল সাড়ে নয়টায় শহরের হাজীগঞ্জ আইটি স্কুল মোড়ে দোয়ার মাধ্যমে এর উদ্বোধন করেন তিনি।
এসময়ে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল,১১নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাবিবুর রহমান মিঠু, সিনিয়র সহ-সভাপতি মনির হোসেন মুকুল, সহ-সভাপতি মীর ইয়ামিন আলী, সাধারণ সম্পাদক আবুল হোসেন রিপন, ধর্ম বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান সুমন, ফতুল্লা ইউনিয়ন ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি রুহুল আমিন টিপু, বিশিষ্ট সমাজসেবক ডাঃ রফিকুল ইসলাম, মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য সাইফুল ইসলাম আপন, ফয়সাল আহমেদ, আব্দুল কাদির যুবদল নেতা শেখ আব্দুল হালিম, নাছের হক ইমন, রেজাউল করিম রেজা, আরিফুল ইসলাম নয়ন, রবিউল ইসলাম, মো. রতন, আব্দুল মালেক নান্টু,আনিসুর রহমান মিন্টুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।








আপনার মন্তব্য প্রদান করুন...