বুধবার, ১০ জুন ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট কর্তৃক জেলা পর্যায়ের  সাংবাদিকদের নিয়ে দিনব্যাপী কর্মশালা ও সনদপত্র প্রদান কেন্দ্রীয় নাট্য সংস্থার নতুন কমিটি (২০২৬-২৭) গঠন আনিসুল ইসলাম সানি-সভাপতি, শরীফ-সম্পাদক, রানা-সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত জলাবদ্ধতা ও মশাবাহিত রোগ প্রতিরোধে ড্রেন পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিদর্শনে ইউএনও ফয়েজ উদ্দিন সাংবাদিক আসাদুজ্জামান আসাদের গ্রেপ্তারের ঘটনায় নিউজ পোর্টাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন-এর তীব্র নিন্দা ও প্রতিবাদ নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জে শব্দ দূষণবিরোধী অভিযান: ৪ যানবাহনকে জরিমানা, হর্ন জব্দ বাজেটে তিনটি বিষয় গুরুত্ব না দিলে অর্থনীতি পুনরুদ্ধার সম্ভব নয় : বিকেএমইএ সভাপতি পৃথিবীকে পরবর্তী প্রজন্মের জন্য বসবাস যোগ্য করা নাগরিকদের নৈতিক দায়িত্ব – পরিবেশ দিবসে আনন্দধাম ডান্ডিবার্তা পাঠক ফোরাম সিদ্ধিরগঞ্জ শাখার বৃক্ষরোপন ২৫ কোটি বৃক্ষরোপণ ও বিতরণ  কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কর্তৃক ১০ হাজার বৃক্ষ চারা বিতরণ 

কেন্দ্রীয় নাট্য সংস্থার নতুন কমিটি (২০২৬-২৭) গঠন আনিসুল ইসলাম সানি-সভাপতি, শরীফ-সম্পাদক, রানা-সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত

প্রেস বিজ্ঞপ্তি: / ৬৯ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী সংগঠন কেন্দ্রীয় নাট্য সংস্থা (কেনাসং) নারায়ণগঞ্জের ২০২৬-২০২৭ ইং সন মেয়াদের কার্য নির্বাহী পরিষদ গঠন করা হয়েছে| বিগত ২৫ মে তারিখে অনুষ্ঠিত সাধারন সভার সিদ্ধান্ত মোতাবেক এই কমিটি গঠিত হয়|

গত ৭ জুন (রবিবার) রাত সাড়ে আটটায় নগরীর উকিল পাড়াস্থ দৈনিক দেশের আলো ভবনের ৪র্থ তলায় কেনাসং এর অস্থায়ী কার্যালয়ে নবনির্বাচিত কমিটির  সভাপতি আনিসুল ইসলাম সানির সভাপতিত্বে পূর্নাঙ্গ কার্যনির্বাহী কমিটি (২০২৬-২৭) গঠন কল্পে এক সভা অনুষ্ঠিত হয়| সভায় সর্ব সম্মতিক্রমে সদস্যভূক্ত বিভিন্ন নাট্য দলের প্রতিনিধিদের সন্মতিতে ১৫ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটি গঠন সম্পন্ন করা হয়| নবনির্বাচিত কমিটির জন্য যারা নির্বাচিত হন তারা হলেন:

সভাপতি আনিসুল ইসলাম সানি, সহ সভাপতি মাসুমুল হক সোহেল ও সানাউল্লাহ হক, সাধারন সম্পাদক শরীফ উদ্দিন ভূঁইয়া, সহ সাধারন সম্পাদক সামছুল আহসান রোমান, সাংগঠনিক সম্পাদক এম.আর.হায়দার রানা, অর্থ সম্পাদক মোঃ মনজুর হোসেন, দপ্তর সম্পাদক শাহ জালাল মন্ডল, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবুহানিফা মাসুম এবং কার্যনির্বাহী সদস্য হিসেবে বিশ্বনাথ  বিশ্বাস, এস.এম ইকবাল রুমী, মিয়া জামান, ফজলুল হক পলাশ, কবির প্রধান ও শাহ আলম ভূঁইয়াকে নির্বাচিত করা হয়|

উল্লেখ্য নারায়ণগঞ্জে নাট্যর্চ্চারত বিভিন্ন নাট্য সংগঠনসমূহ এই কেন্দ্রীয় নাট্য সংস্থার মাধ্যমে নারায়ণগঞ্জের নাট্য আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখার পাশাপাশি সুষ্ঠু নাট্যর্চ্চা এবং অপসংস্কৃতিরোধ কল্পে পূর্বের ন্যায় কার্যক্রম অব্যাহত রাখবে । কেনাসং এর উদ্যোগে ও আয়োজনে অতি শীঘ্রই নারায়ণগঞ্জে একটি ব্যাপক আকারে নাট্য উৎসব অনুষ্ঠিত করার নীতিগত সিদ্ধান্ত সকলের সম্মতিতে উক্ত সভায় গ্রহণ করা হয়|

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর