সংবাদ শিরোনাম
জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট কর্তৃক জেলা পর্যায়ের সাংবাদিকদের নিয়ে দিনব্যাপী কর্মশালা ও সনদপত্র প্রদান
জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট এর উদ্যোগে ” Kids’ Education Nurstruing Young Minds for a Better Future” শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়।
৯ জুন মঙ্গলবার সকালে ইনস্টিটিউটের সভা কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালার উদ্বোধন ও সভাপতিত্ব করেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট এর মহাপরিচালক ও অতিরিক্ত সচিব, মুহম্মদ হিরুজ্জামান এনডিসি ।
এ সময় আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অতিরিক্ত মহাপরিচালক রওনক জাহান, পরিচালক ( প্রশাসন ও উন্নয়ন) মোসাম্মৎ রহিমা আক্তার, পরিচালক ( প্রশি. অনু.) ড. মো. মারুফ নাওয়াজ, পরিচালক ( প্রশি. প্রকৌ.) পারভীন সুলতানা রাব্বী।
কর্মশালায় সম্পব্যক্তি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যান ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক মিজ তাহমিনা আক্তার এবং অধ্যাপক ড. মোঃ হাফিজ উদ্দিন ভুইয়া। বক্তারা বলেন, আমাদের জীবনব্যাপি শিখতে হবে। সন্তানদের লালন পালনের ক্ষেত্রে মানসিকতার পরিবর্তন এবং দৃষ্টিভঙ্গির পরিবর্তন নিয়ে আসতে হবে। পরিবারের পাশা-পাশি শিক্ষকদেরও অনেক দায়িত্ব পালন করতে হবে।
সভাপতির বক্তব্যে মহাপরিচালক ও অতিরিক্ত সচিব, মুহম্মদ হিরুজ্জামান এনডিসি বলেন,
তথ্যের অবাধ প্রবাহের যুগে শিশুদের শিক্ষা বিস্তারে একটি কার্যকর গাউডলাইন প্রস্তুত করে এর যথাযথ পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোকপাত করেন।
পরিশেষে কর্মশালায় অংশগ্রহণকারী গণমাধ্যম কর্মীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে গণমাধ্যম কর্মীদের মধ্য থেকে উপস্থিত থেকে দৈনিক আজকের নীরবাংলা পত্রিকা’র সহ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম আরজু অতিথিদের হাত থেকে কর্মশালা শেষে সনদপত্র গ্রহণ করেন।
এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর








আপনার মন্তব্য প্রদান করুন...