রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
চট্টগ্রামে পাঁচ বছরে দেড় কোটি বৃক্ষরোপণের লক্ষ্য: ডিসি জাহিদ শিক্ষার প্রকৃত উদ্দেশ্য শুধু সনদ নয়, মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হতে হবে : ডিসি জাহিদুল ইসলাম মিঞা আমরা চাই যোগ্য ও মেধাবী ব্যক্তিরা শিক্ষাপ্রতিষ্ঠানের নেতৃত্বে আসুক:শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন প্রধানমন্ত্রীর বৃক্ষ রোপন কর্মসূচির সঙ্গে সঙ্গতি রেখে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জেলার প্রতিটি উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত নারায়ণগঞ্জে নির্বাচনোত্তর তরুণদের ভাবনা শীর্ষক সংলাপ অনুষ্ঠিত ২৫ কোটি বৃক্ষরোপণ’ শীর্ষক দেশব্যাপী কর্মসূচির শুভ উদ্বোধন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান,একযোগে নারায়গঞ্জেও বৃক্ষরোপণ কার্যক্রম অনুষ্ঠিত প্রচণ্ড গরমে পথচারীদের মাঝে সুপেয় পানি ও স্যালাইন বিতরণ করল আম্বিয়া বেগম সাহিত্য পরিষদ নবনিযুক্ত নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানকে মোক্তার ভুঁইয়ার  অভিনন্দন বিএনপি নেতা লিয়াকত হোসেন লেকু’র উদ্দ্যেগে শহিদ জিয়ার শাহাদাৎ বার্কিষিকী পালন নাঃগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে মাসুকুল ইসলাম রাজিব’কে নিযুক্ত করায়  শরিফুল ইসলাম রোকনের ফুলের শুভেচ্ছা 

চট্টগ্রামে পাঁচ বছরে দেড় কোটি বৃক্ষরোপণের লক্ষ্য: ডিসি জাহিদ

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ : / ৩৩ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ১৩ জুন, ২০২৬

আগামী পাঁচ বছরে চট্টগ্রামে প্রায় দেড় কোটি বৃক্ষরোপণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। শনিবার (১৩ জুন ) কর্ণফুলী উপজেলার চাদগাঁও বেড়িবাঁধ এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত বিপর্যয় মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। তবে শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোর যথাযথ পরিচর্যাও নিশ্চিত করতে হবে। গাছ লাগিয়ে দায়িত্ব শেষ করলে চলবে না, প্রতিটি চারাকে বাঁচিয়ে রাখতে হবে।

প্রধানমন্ত্রীর ঘোষিত ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ জাতীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামে এ বছর প্রায় ২৫ লাখ চারা রোপণের পরিকল্পনা রয়েছে বলে তিনি জানান। কর্মসূচির উদ্বোধনী পর্বে জেলা প্রশাসক একটি সোনালু গাছের চারা রোপণ করেন।

এ সময় চাদগাঁও বেড়িবাঁধ এলাকায় প্রায় ১.৫০ একর জমিতে ১৯ প্রজাতির ১ হাজার ২০০টি চারা রোপণ করা হয়। রোপণকৃত চার মধ্যে ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষ রয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত পরিবেশবিদ ও সংশ্লিষ্টরা মনে করছেন, সরকারের এই বৃক্ষরোপণ কর্মসূচি পরিবেশ সংরক্ষণ, নগরায়নের ফলে হারিয়ে যাওয়া সবুজায়ন ফিরিয়ে আনা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর