নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া পরিদর্শনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন
১০ টি জেলায় নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) উদ্বোধন এবং নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল পরিদর্শন করেলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন, এমপি।
১৪ জুন, রবিবার সকালে এই পরিদর্শন করেন।
উক্ত অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রায়হান কবির।
এসময় আরো উপস্থিত ছিলেন- সম্মানিত সচিব, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়; মাননীয় সংসদ সদস্য, নারায়ণগঞ্জ-৫; পুলিশ সুপার, নারায়ণগঞ্জ; প্রশাসক, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন; প্রশাসক, জেলা পরিষদ, নারায়ণগঞ্জ; চেয়ারম্যান, নারায়ণগঞ্জ উন্নয়ন কমিটি; মহাপরিচালক, স্বাস্থ্য অধিদপ্তর; বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য), ঢাকা; সিভিল সার্জন, নারায়ণগঞ্জ; সরকারি সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ; বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দসহ এলাকার সাধারণ সেবাগ্রহীতা।








আপনার মন্তব্য প্রদান করুন...