শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
২৫ কোটি বৃক্ষরোপণ’ শীর্ষক দেশব্যাপী কর্মসূচির শুভ উদ্বোধন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান,একযোগে নারায়গঞ্জেও বৃক্ষরোপণ কার্যক্রম অনুষ্ঠিত প্রচণ্ড গরমে পথচারীদের মাঝে সুপেয় পানি ও স্যালাইন বিতরণ করল আম্বিয়া বেগম সাহিত্য পরিষদ নবনিযুক্ত নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানকে মোক্তার ভুঁইয়ার  অভিনন্দন বিএনপি নেতা লিয়াকত হোসেন লেকু’র উদ্দ্যেগে শহিদ জিয়ার শাহাদাৎ বার্কিষিকী পালন নাঃগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে মাসুকুল ইসলাম রাজিব’কে নিযুক্ত করায়  শরিফুল ইসলাম রোকনের ফুলের শুভেচ্ছা  সোনারগাঁওয়ে বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদে গ্রাম্য আদালতের বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত নারায়নগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র পক্ষ থেকে শ্রমজীবী মানুষের মাঝে পানি, বিস্কুট, স্যালাইন বিতরণ নারায়ণগঞ্জ সদর উপজেলা’য় অনুষ্ঠিত হতে যাচ্ছে ৮ দিনব্যাপী  বিতর্ক উৎসব  বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা:  রোকসানা ইসলাম  জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট কর্তৃক জেলা পর্যায়ের  সাংবাদিকদের নিয়ে দিনব্যাপী কর্মশালা ও সনদপত্র প্রদান

তারেক রহমান দেশে না আসা পর্যন্ত রাজ পথে থাকব …….মশিউর রহমান রনি

নিজস্ব সংবাদদাতা / ৮৩৮ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

 তারেক রহমান দেশে না আসা পর্যন্ত রাজ পথে থাকব, এবং ধানের শীষের প্রতিকের জন্য কাজ করে যাব। আমরা ধানের শিষ ছাড়া কিছুই বুঝি না। এ-ই ফতুল্লাবাসী ধানের শিষকে ভালোবাসি। ধানের শিষকে ভালোবাসে অনেকে গুম খুন হয়েছে, মামলার শিকার হয়ছে। আমার নাম কাউকে বলতে হয়? আমি দীর্ঘ ১৭ বছর আপনাদের পাশে ছিলাম। পাশে থেকে দলের জন্য কাজ করেছি। সর্বোচ্চ ত্যাগ স্বীকার করার জন্য প্রস্তুত এখনও আছি। আমার নেতা তারেক রহমান যদি বলে যে, দলের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে। আমি সে-টা করার জন্য প্রস্তুত আছি। আর কেউ কি প্রস্তুত ছিলো?
শনিবার (১৫ নভেম্বর) বিকেলে এনায়েতনগর ধর্মগঞ্জ এলাকায় ‎বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান’র রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংবাদ নির্বাচনে ধানের শীষে ভোট চেয়ে লিফলেট বিতরণ শেষে নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি এ-সব কথা বলেছেন।
তিনি আরও বলেন- অনেকে এসে ছিলেন, অনেকে চলে গিয়ে ছিলেন। অনেকে আবার এসেছেন, কিন্তু আমরা কি গেছি যাওয়া আসার ভিতরে ছিলাম না। আমরা ছিলাম কোথায়? জেলে গিয়েছি, জেল থেকে বেরিয়ে এসে আবার রাজপথে ছিলাম। তাহলে কি করা উচিত এখন আমাদের? যারা রাজপথে থাকবেন, যারা জেলে থাকবেন, তারাই রাজনীতি করবেন। কারণ যারা রাজনীতি করেন, তারা জেলকে ভয় পায় না। তারা মৃত্যুকে আলিঙ্গণ করে রাজপথে নামার জন্য সবসময় প্রস্তুত থাকে। আমাদের নেতা তারেক রহমান’র নির্দেশে সবসময় নিজের জীবন বাজি রেখে, জীবন দেওয়ার জন্য প্রস্তুত থেকে ছিলাম। আজকে একটি কথা বলতে চাই, আজকেও ধানের শীষের জন্য যদি জীবন দিতে হয়, সে-টা আমিও দিবো।
মশিউর রহমান রনি আরও বলেন- ধানের শীষ নেওয়ার জন্য যদি জীবন দিতে হলে, সে-টা আমি দেব। তাই আমার পাশে থাকার জন্য আপনাকে সবাইকে উদ্বর্ত আহ্বান জানাচ্ছি। এবং ফতুল্লাবাসীকে ‎অনুরোধ করবো, ধানের শীষের জন্য প্রস্তুত থাকার জন্য। ধানের শীষ আমরা কাউকে নিতে দিবো না। ধানের শীষ আমাদের কাছেই থাকবে। আমরা ধানের শীষে ভোট দিবো। শীষের জন্য যেমন করে নিজের হাত হারিয়েছি, চোঁখ হারিয়েছি, অনেকে পা হারিয়েছে। ঠিক ততভাবে ধানের শীষকে আমরা জয়যুক্ত করে নেত্রী বেগম খালেদে জিয়া’র একমাত্র সন্তান আমাদের নেতা তারেক রহমান’র নেতৃত্বে রাষ্ট্র মেরামত করবো।
এসময় উপস্থিত ছিলেন- এড. এস. এম. আলমগীর, আজাদ, জাহাঙ্গীর, জিলানী, কায়েস আহমেদ পল্লব, মেহেদী হাসান দোলন, জুম্মন সহ বিএনপি’র অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের অসংখ্য নেতা-কর্মীরা।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর