নারায়ণগঞ্জ জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ডেঙ্গু প্রতিরোধ,নিয়ন্ত্রণ ও জনসচেতনতা সৃষ্টির জন্য বিস্তৃত র্যালি অনুষ্ঠিত
নারায়ণগঞ্জ জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ডেঙ্গু প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও জনসচেতনতা কার্যক্রম জোরদার করার লক্ষ্যে ডেঙ্গু প্রতিরোধে জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং ব্যাপক জনসচেতনতা সৃষ্টির জন্য বিস্তৃত র্যালি অনুষ্ঠিত হয়।
উক্ত র্যালিতে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক জনাব মোঃ রায়হান কবির।
০৬ জুন.শনিবার সকালে র্যালিটি শিবু মার্কেট থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদের পাশে শেষ হয়। এরপর সেখানে পাশে অবস্থিত নালায় পরিষ্কার পরিচ্ছন্নতার কার্যক্রম শুরু হয় এবং পরিবেশ রক্ষার স্মারক বৃক্ষরোপণ করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন- প্রশাসক, নারায়ণগঞ্জ জেলা পরিষদ; সিভিল সার্জন, নারায়ণগঞ্জ; অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), জেলা প্রশাসকের কার্যালয়, নারায়ণগঞ্জ; অতিরিক্ত পুলিশ সুপার, পুলিশ সুপারের কার্যালয়, নারায়ণগঞ্জ; উপজেলা নির্বাহী অফিসার, নারায়ণগঞ্জ সদর উপজেলা; সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ; বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দসহ এলাকার জনসাধারণ।








আপনার মন্তব্য প্রদান করুন...