সংবাদ শিরোনাম
আমলাপাড়ায় নেমুর মৃত্যুতে মসজিদে দোয়া অনুষ্ঠিত
নারায়ণগঞ্জ আমলাপাড়ার নিবাসী মীর নেয়ামতউল্লা নেমুর মৃত্যুত েআমলাপাড়া চৌরাস্তার মসজিদে ১৩ জুন শনিবার বাদ জোহর মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বর্ণ সাহিত্য পত্রের সম্পাদক ও প্রকাশক আবু রায়হান, সাপ্তাহিক মুক্ত আওয়াজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক এ এস এম এনামুল হক প্রিন্স, দৈনিক ডান্ডিবার্তার বিভাগীয় সম্পাদক জাহাঙ্গীর ডালিম। এছাড়া উপস্থিত ছিলেন কবি, সাংবাদিক, সংগঠক, ইমাম, শিক্ষক, শিক্ষার্থী, আত্মীয় স্বজন শুভাকাংঙ্খীগণ মরহুম নেমুর জন্য দোয়া করেন। তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়। উল্লেখ মীর নেয়ামতউল্লা নেমু ৯ জুন ঢাকা সোহরাওয়ার্দী হাসপাতালে আই সি ইউ তে সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে সহ অসংখ্য গুনগ্রাহী ও আত্মীয় স্বজন রেখে গেছেন।
এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর








আপনার মন্তব্য প্রদান করুন...