না:গঞ্জে ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী’র প্রকল্প উদ্বোধন ও সরকারি অফিস পরিদর্শন
জলবায়ু সচেতনতা,খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচি সহ মেধাচর্চাকে সামনে রেখে নারায়ণগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে অংশ নিয়েছেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী।
সোমবার (১৫ জুন) সকাল থেকে বিকেল পর্যন্ত সময়কালীন শিক্ষার্থীদের বিতর্ক উৎসব, অফিসার্স ক্লাবের ভবন সম্প্রসারণ, মাতৃসদন রুম, খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচিসহ একাধিক প্রকল্পের উদ্বোধন এবং বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন করেন।
সকালের শুরুতেই ৯টায় নারায়ণগঞ্জ জেলা সার্কিট হাউসে পৌঁছালে বিভাগীয় কমিশনারকে প্রথমেই ফুলেল শুভেচ্ছা জানান নারায়নগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির ও জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সী সহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা বৃন্দ। পরে পুলিশ বাহিনীর একটি চৌকস দল তাঁকে ‘গার্ড অব অনার’ প্রদান করেন। এ সময় তিনি জেলা প্রশাসকের কার্যালয় পরিদর্শন করেন এবং দাপ্তরিক কর্মকাণ্ড ও সেবার মান বৃদ্ধিতে বিভিন্ন দিকনির্দেশনা দেন।
পরবর্তী সময়ে সকাল ১০ টায় সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে Climate Resilient Campus Initiative-এর আওতায় “যুক্তির সমীরণে প্রাচ্যের ডান্ডি” প্রতিপাদ্যে দিনব্যাপী ‘বিতর্ক উৎসব-২০২৬’ এর উদ্বোধন করা হয়। নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে ও সদর উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ উৎসবে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী এবং সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির।
বিতর্ক উৎসবের পর বিভাগীয় কমিশনার নারায়ণগঞ্জ সদর উপজেলার মাতৃসদন রুম, খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন। এরপর তিনি সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) অফিস পরিদর্শন করে সাধারণ মানুষকে দ্রুত ও স্বচ্ছতার সাথে ভূমি সেবা প্রদানের নির্দেশনা দেন।
দিনের শেষভাগে বিভাগীয় কমিশনার নারায়ণগঞ্জ মিশন পাড়া অফিসার্স ক্লাবের নতুন ভবন সম্প্রসারণের শুভ উদ্বোধন করেন। জেলা প্রশাসক মো. রায়হান কবিরের পরিকল্পনা ও বাস্তবায়নে এই সম্প্রসারণ কাজ সম্পন্ন হয়। দিনব্যাপী বিভাগীয় কমিশনারের সকল কার্যক্রমের সাথে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো: রায়হান কবির উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী বলেন: “জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় খাল পুনরুদ্ধার ও বৃক্ষরোপণের বিকল্প নেই। শিক্ষার্থীদের যুক্তিনিষ্ঠ চিন্তা ও বিশ্লেষণী ক্ষমতা গড়ে তুলতে বিতর্ক চর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নারায়ণগঞ্জকে শিক্ষা, সংস্কৃতি ও পরিবেশবান্ধব উন্নয়নের মডেল হিসেবে গড়ে তুলতে হবে।”
সভাপতির বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, “নারায়ণগঞ্জ শুধু শিল্প নগরী নয়, এটি মেধা ও মননের নগরী। প্রাচ্যের ডান্ডি হিসেবে পরিচিত এ জেলার শিক্ষার্থীরা যুক্তি ও জ্ঞানের চর্চার মাধ্যমে জাতীয় পর্যায়ে গৌরব বয়ে আনবে। জেলা প্রশাসন শিক্ষা, পরিবেশ ও জনসেবা ও জনকল্যাণে প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনতে বদ্ধপরিকর।”
দিনব্যাপী এ-ই কর্যক্রমে সরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন








আপনার মন্তব্য প্রদান করুন...