সোমবার, ১৫ জুন ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
প্রকাশিত সংবাদের নিন্দা ও প্রতিবাদ নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া পরিদর্শনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন চট্টগ্রামে পাঁচ বছরে দেড় কোটি বৃক্ষরোপণের লক্ষ্য: ডিসি জাহিদ শিক্ষার প্রকৃত উদ্দেশ্য শুধু সনদ নয়, মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হতে হবে : ডিসি জাহিদুল ইসলাম মিঞা আমরা চাই যোগ্য ও মেধাবী ব্যক্তিরা শিক্ষাপ্রতিষ্ঠানের নেতৃত্বে আসুক:শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন প্রধানমন্ত্রীর বৃক্ষ রোপন কর্মসূচির সঙ্গে সঙ্গতি রেখে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জেলার প্রতিটি উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত নারায়ণগঞ্জে নির্বাচনোত্তর তরুণদের ভাবনা শীর্ষক সংলাপ অনুষ্ঠিত ২৫ কোটি বৃক্ষরোপণ’ শীর্ষক দেশব্যাপী কর্মসূচির শুভ উদ্বোধন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান,একযোগে নারায়গঞ্জেও বৃক্ষরোপণ কার্যক্রম অনুষ্ঠিত প্রচণ্ড গরমে পথচারীদের মাঝে সুপেয় পানি ও স্যালাইন বিতরণ করল আম্বিয়া বেগম সাহিত্য পরিষদ নবনিযুক্ত নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানকে মোক্তার ভুঁইয়ার  অভিনন্দন

প্রকাশিত সংবাদের নিন্দা ও প্রতিবাদ

বর্তমান সংবাদ ডেস্ক / ৩৬ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ১৫ জুন, ২০২৬

আমি মো: গোলাম মোস্তফা(টিপু), পরিচালক মেডিস্টার হসপিটাল এন্ড রেনেসাঁ ল্যাব, ১৭ নবাব সলিমুল্লাহ রোড, ডনচেম্বার, নারায়ণগঞ্জ এর পরিচালক এবং একই প্রতিষ্ঠানের সহ- পরিচালক রেজাউল ইসলাম রেজাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন নিউজ পোর্টাল দৈনিক শীতলক্ষ্যা’য় (তাদের ফেসবুকে পেজে) ১৩ জুন রবিবার মধ্য রাতে আমাদের জড়িয়ে ভিডিও ফুটেজসহ একটি সংবাদ প্রচার হয় যা আমাদের দৃষ্টিতে পড়ে । যাহা বাস্তব ঘটনার সাথে সংবাদ প্রকাশের তথ্যের সাথে কোনরূপ সামঞ্জস্য নেই। দীর্ঘ আট মাস আগের আমাদের ব্যবসা সংক্রান্ত পরিচালনার একটি লেন-দেনের বিষয়টি কে বা কাহারা অসৎ উদ্দেশ্যে গোপনে চিত্র ধারণ করে আমাদের প্রতিষ্ঠানের সুনামকে নষ্ট করতে ও হেয় প্রতিপন্ন্দ্শ্যন করতে সম্পূর্ণ উদ্দেশ্যমূলক ভাবে ষড়যন্ত্র করে মিথ্যা ও ভিত্তিহীন মনগড়া একটি সংবাদ প্রকাশ করেছেন । আমি ও আমার প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ প্রকাশিত এই সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সাথে সাংবাদিক সমাজকে বিনয়ের সাথে বলতে চাই— সংবাদ প্রকাশের পূর্বে ঘটনার সত্যতা যাচাই করে সংবাদ প্রকাশের। তা না হলে আপনাদের সংবাদ পত্রের মান কলুষিত হবে এবং আপনাদের প্রকাশিত সংবাদ নিয়ে সাধারণ মানুষের মনে নানা ধরনের প্রশ্নের জন্ম দিবে। তবে পরিশেষে একটি কথা বলতে চাই, যারা প্রতিষ্ঠানের সুনাম নষ্ট করতে যড়যন্ত্রে লিপ্ত থেকে অপপ্রচারে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে আমরা আইনী পদক্ষেপ নিতে বাধ্য হবো।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর