সোমবার, ১৫ জুন ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের পক্ষ থেকে বিভাগীয় কমিশনারকে ফুলেল শুভেচ্ছা প্রকাশিত সংবাদের নিন্দা ও প্রতিবাদ নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া পরিদর্শনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন চট্টগ্রামে পাঁচ বছরে দেড় কোটি বৃক্ষরোপণের লক্ষ্য: ডিসি জাহিদ শিক্ষার প্রকৃত উদ্দেশ্য শুধু সনদ নয়, মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হতে হবে : ডিসি জাহিদুল ইসলাম মিঞা আমরা চাই যোগ্য ও মেধাবী ব্যক্তিরা শিক্ষাপ্রতিষ্ঠানের নেতৃত্বে আসুক:শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন প্রধানমন্ত্রীর বৃক্ষ রোপন কর্মসূচির সঙ্গে সঙ্গতি রেখে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জেলার প্রতিটি উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত নারায়ণগঞ্জে নির্বাচনোত্তর তরুণদের ভাবনা শীর্ষক সংলাপ অনুষ্ঠিত ২৫ কোটি বৃক্ষরোপণ’ শীর্ষক দেশব্যাপী কর্মসূচির শুভ উদ্বোধন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান,একযোগে নারায়গঞ্জেও বৃক্ষরোপণ কার্যক্রম অনুষ্ঠিত প্রচণ্ড গরমে পথচারীদের মাঝে সুপেয় পানি ও স্যালাইন বিতরণ করল আম্বিয়া বেগম সাহিত্য পরিষদ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আইন-শৃংখলা পরিস্থিতি সংক্রান্তে স্থানীয় জনসাধারনের সহিত জসীম উদ্দীনের মতবিনিময় সভা

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ : / ২৬০ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬

১৯ জানুয়ারি ২০২৬ খ্রি. তারিখ সকাল ১০:০০ ঘটিকায় দৌলতপুর থানা কুষ্টিয়ার আয়োজনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট এবং বিদ্যমান আইন-শৃংখলা পরিস্থিতি সংক্রান্তে পুলিশ সুপার, কুষ্টিয়া মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার) এর সহিত স্থানীয় গণ্যমান্য ব্যক্তি/জনসাধারনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় সকল শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন এ্বং তাদের মতামত প্রকাশ করেন। পুলিশ সুপার, কুষ্টিয়া তার বক্তব্যে বলেন, মাদক, সন্ত্রাস,কিশোর গ্যাং,অস্ত্র ও চোরা কারবারীদের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত আছে এবং আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য করে তুলতে পুলিশ সুপার সকলের সহযোগীতা কামনা করেন।

পুলিশ সুপার আরও বলেন,ভোটারদের নিরাপত্তা ও ভোটাধিকার প্রয়োগে উৎসাহিত করনের পাশাপাশি নারী, বয়স্ক ও বিশেষ চাহিদাসম্পন্ন ভোটারদের প্রতি মানবিক ও সহানুভূতিশীল আচরণ নিশ্চিত করতে হবে।

গুজব, অপপ্রচার ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধে সাইবার মনিটরিং জোরদার করার পাশাপাশি যে কোনো সহিংসতা বা আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় দ্রুত ও সমন্বিত ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করা হয়।

সভায় পুলিশ সুপার সততা, নিষ্ঠা ও জনবান্ধব পুলিশিংয়ের মাধ্যমে জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনের ওপর গুরুত্বারোপ করেন এবং একটি গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে পুলিশের সর্বোচ্চ দায়িত্বশীল ভূমিকায় থাকবে বলে জানান।

এসময় আরও উপস্থিত ছিলেন শিকদার মোঃ হাসান ইমাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), কুষ্টিয়া, মোঃ দেলোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল), কুষ্টিয়া, দৌলতপুর উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ, নির্বাচন অফিসের প্রতিনিধিগন, অফিসার ইনচার্জ দৌলতপুর থানা সহ থানার অফিসার ও ফোর্স।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর