৩০ জানুয়ারি (শুক্রবার) বিকেলে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া’স্থ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সংগঠনের উপদেষ্টা সম্পাদক প্রফেসর মোঃ আমির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মোঃ আবু আল ইউসুফ খান টিপু ।
মায়ের আঁচল সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি লেখক সাংবাদিক হারুন অর রশিদ সাগর এর সঞ্চালনা ও পরিচালনায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ডেসটিনির ভারপ্রাপ্ত সম্পাদক এবং দৈনিক দেশজগতের সম্পাদক ও প্রকাশক কবি মাহমুদুল হাসান নিজামী, প্রধান আলোচক ছিলেন উপস্থিত ছিলেন বাংলা একাডেমীর উপ-পরিচালক ডঃ শাহেদ মন্তাজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোঃ রেজা রিপন ,নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, নারায়ণগঞ্জ মহানগর মহিলা দলের সভানেত্রী দিলারা মাসুদ ময়না, নারায়ণগঞ্জ চেম্বার্স অফ কমার্সের পরিচালক হানিফ সরদার ,নারায়ণগঞ্জ চেম্বার অফ কমার্সের পরিচালক মজিবর সরকার। শুভেচ্ছা বক্তব্য রাখেন লেখক সাংবাদিক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ।
কবিতা পাঠ পর্বে কবি মিথুন খান এর সঞ্চালনায় ও সংগঠনের সাধারণ সম্পাদক ইব্রাহিম তালুকদার রিয়াদ এবং মিঠুন এর সার্বিক তত্বাবধানে নারায়ণগঞ্জ জেলা সহ বিভিন্ন জেলা হতে আগত কবিদের স্বরচিত কবিতা পাঠ আসরের ১ ম পর্বে’র সভাপতিত্ব করেন কবি ও সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান মিল্কি।২য় পর্বে – বীর মুক্তিযোদ্ধা ও কবি আল আশরাফ বিন্দু, ৩য় পর্বে গীতিকার সুরকার ও লেখক এস এ শামীম।
এ সময় কবিতা পাঠের আসরে কবিতা পাঠ করেন- কবি রবিউল মাশরাফি,এনায়েতুল্লাহ সিয়াম, নাসিমা রহমান শিউলি, এম আর মনজু, সুরাইয়া তাহামিনা সেফু, কবি ও সাংবাদিক রণজিৎ মোদক, বীর মুক্তিযোদ্ধা ও নারায়ণগঞ্জ সাহিত্য জোটের সভাপতি কবি আবদুর রহমান বাবু, ৫০ উর্ধ্বে কফি হাউজ শেষ বেলা ফাউন্ডেশন এর সভাপতি, কবি ও চিত্র শিল্পী মোঃ শাহ আলম, কবি শাহানা মান্নান বুলবুল, কবি সালমা ডলি, বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জ এর সভাপতি কবি ও সাংবাদিক কাজী আনিসুল হক হীরা, কাব্য ছন্দ সাহিত্য ও সংস্কৃতি চর্চা পাঠাগার নারায়ণগঞ্জ এর সভাপতি, কবি ও সাংবাদিক মোঃ শফিকুল ইসলাম আরজু, কবি ও নাট্য ব্যক্তিত্ব জহিরুল ইসলাম মিন্টু, কবি আল মনির, কবি মতিউর রহমান ফারুক, কবি ও সাংবাদিক ফরিদ আহমেদ বাঁধন, কবি এস এম শাহাবুদ্দিন, ফাতেমা তুজ জোহরা, কামাল সিদ্দিকী, তাসলিমা আক্তার, এম এ আলিম, রফিক মোহাম্মদ, বাস্তববাদী কবি এম এ রফিক, আলতাফ হোসেন রায়হান, মোঃ আব্দুল হালিম ,নুরুজ্জামান, অর্জিত দাস, ঈশিতা দাস ,সেলিনা আক্তার, কাজল ইসমাইল হোসেন রকি, মামুন খান, সুমি ,সাইফুল ইসলাম ,নাদিয়া আক্তার, অতনু বিশ্বাস ইরি, ফারুক ,ইমরান ,সাখাওয়াত নূর মোহাম্মদ, ফরিদ হোসেন হৃদয়, কবি গিয়াসউদ্দিন, কবি আবুল কালাম আজাদ, কবি শুক্কুর মাহমুদ জুয়েল, কবি রুদ্র, কবি নাজমুল হোসাইন, কবি ইকবাল হোসেন রোমেছ, কবি পারভীন প্রমূখ।
সংগঠনের পক্ষ থেকে নজরুল স্মৃতি সম্মাননা স্মারক পদক প্রদান করা হয়, কবি মু.জালাল উদ্দিন নলুয়া, কবি শাহানা মান্নান বুলবুল, মানবাধিকার কর্মী ফেরদৌসী আক্তার রেহেনা, সাংবাদিক এস,এম জহিরুল ইসলাম বিদ্যুৎ, সাংবাদিক মুন্না খান,সাংবাদিক সাজ্জাদ আহমেদ খোকন।
আনন্দঘন এ-ই উৎসবে কবিতা পাঠ ও আলোচনা সভা শেষে কয়েকজন গুণী ব্যক্তিকে নজরুল স্মৃতি সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করা হয় । পরিশেষে ‘মায়ের আঁচল’ পত্রিকার বিশেষ সংখ্যার মোড়ক উন্মোচন, কোককাটা ও মনোজ্ঞ সংঙ্গীতানুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
আপনার মন্তব্য প্রদান করুন...