বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
দেবাশীষ প্রামাণিক দেবু’র মৃত্যুতে হাফিজ – হিমাংশু ও মোস্তফা সাচ্’র শোক না’গঞ্জে বাগে সিরিকোট’র উদ্যোগে আল্লামা নঈমী ও মহসীন’র স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মডেলিংয়ে ব্যস্ত লিজা আগামীর স্বপ্ন চলচ্চিত্রের নায়িকা হওয়ার পূর্বের ভাড়ায় না ফিরলে পরিণতি খারাপ হবে- শ্রমিকদের আল্টিমেটাম নারায়ণগঞ্জ জেলা প্রেস ক্লাবের প্রয়াত সিনিয়র সহ-সভাপতি এনামুল হক প্রিন্সের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জে বাংলাদেশ মানববন্ধু সংগঠন কেন্দ্রীয় কমিটির ডেঙ্গু সচেতনতামূলক প্রচারণা নারায়নগঞ্জ সিদ্ধিরগঞ্জে যুবদল নেতা নাজমুল হাসান খোকনের ৩১ তম মৃত্যু বার্ষিকী পালিত না’গঞ্জে প্রতিমা বিসর্জন ঘাট পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও ঢাকা রেঞ্জের ডিআইজি সিদ্ধিরগঞ্জে জোরপূর্বক জমি দখল, চাঁদা দাবি ১৯ ব্যবসায়ীর সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলো শারদীয় দুর্গোৎসব,সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানালেন ডিসি মো: রায়হান কবির

না’গঞ্জে প্রতিমা বিসর্জন ঘাট পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও ঢাকা রেঞ্জের ডিআইজি

নিজস্ব প্রতিনিধি- / ১০২ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬

নারায়ণগঞ্জে শারদীয় দুর্গোৎসবের প্রতিমা বিসর্জন উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ এবং বিসর্জন সার ঘাট পরিদর্শন করেছেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ মনিরুজ্জামান মিঞা ও বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান।

‎
‎বুধবার (২১ অক্টোবর) বিকেলে নগরীর বিআইডব্লিউটিএ এর ৫নং ঘাট এলাকায় প্রতিমা বিসর্জনের স্থানটি পরিদর্শন করা হয়।
‎
‎পরিদর্শন শেষে ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ মনিরুজ্জামান মিঞা সনাতন ধর্মালম্বীদের শারদীয় শুভেচ্ছা জানিয়ে তার বক্তব্যে বলেন- শুধু নারায়ণগঞ্জ নয়, সারা দেশেই এবার সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে দুর্গাপূজা উদযাপিত হয়েছে। সরকারের আন্তরিক প্রচেষ্টা, পূজামণ্ডপে সরকারী বরাদ্দ বৃদ্ধি এবং ছুটি বাড়ানোর ফলে উৎসব উদযাপনে অনুকূল পরিবেশ তৈরী হয়েছে। এছাড়া বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরাও স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
‎
‎তিনি আরও বলেন- ঢাকা বিভাগের আওতাধীন ১৩টি জেলায় তারা বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন। কোথাও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের ঘটনা ঘটেনি। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশী সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টায় কোনো অপশক্তি উৎসবের পরিবেশ বিঘ্নিত করতে পারেনি। অসাম্প্রদায়িক চেতনায় সবাই ঐক্যবদ্ধ হয়ে, দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাবেন বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
‎
‎বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান বক্তব্যে বলেন- দুর্গাপূজাকে কেন্দ্র করে পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করা হয়েছে। এ-ই লক্ষ্যে বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে আলোচনা ও প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছিলো।
‎
‎ডিআইজি আরও বলেন- সবার সম্মিলিত প্রচেষ্টায় হিন্দু সম্প্রদায়ের মানুষ অত্যন্ত দায়িত্বশীলতার সঙ্গে উৎসব উদযাপন করেছেন। পুরো সময়ে ধর্মীয় অনুভূতি ও উৎসবমুখর পরিবেশ বজায় ছিলো। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা শেষ হলেও পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতির মাধ্যমে সারা বছরই অকল্যাণ দূর করে সবার কল্যাণ নিশ্চিত করতে হবে। এভাবেই একটি অসাম্প্রদায়িক ও কল্যাণমুখী বাংলাদেশ গড়ে তোলার চেষ্টা অব্যাহত থাকবে।
‎
‎ও-ই সময় উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. ফয়েজ উদ্দিন, জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসক ও মহানগর বিএনপি’র আহ্বায়ক এড. মোঃ সাখাওয়াত হোসেন খান, মহানগর বিএনপি’র সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সাংবাদিক শংকর কুমার দে, সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন, সহ-সভাপতি তিলোত্তমা দাস, সাবেক সভাপতি শংকর সাহা, মহানগর বিএনপির সদস্য মনোয়ার হোসেন শোখন, সংশ্লিষ্ট প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সহ বিএনপি’র সহযোগী অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর