বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
দেবাশীষ প্রামাণিক দেবু’র মৃত্যুতে হাফিজ – হিমাংশু ও মোস্তফা সাচ্’র শোক না’গঞ্জে বাগে সিরিকোট’র উদ্যোগে আল্লামা নঈমী ও মহসীন’র স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মডেলিংয়ে ব্যস্ত লিজা আগামীর স্বপ্ন চলচ্চিত্রের নায়িকা হওয়ার পূর্বের ভাড়ায় না ফিরলে পরিণতি খারাপ হবে- শ্রমিকদের আল্টিমেটাম নারায়ণগঞ্জ জেলা প্রেস ক্লাবের প্রয়াত সিনিয়র সহ-সভাপতি এনামুল হক প্রিন্সের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জে বাংলাদেশ মানববন্ধু সংগঠন কেন্দ্রীয় কমিটির ডেঙ্গু সচেতনতামূলক প্রচারণা নারায়নগঞ্জ সিদ্ধিরগঞ্জে যুবদল নেতা নাজমুল হাসান খোকনের ৩১ তম মৃত্যু বার্ষিকী পালিত না’গঞ্জে প্রতিমা বিসর্জন ঘাট পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও ঢাকা রেঞ্জের ডিআইজি সিদ্ধিরগঞ্জে জোরপূর্বক জমি দখল, চাঁদা দাবি ১৯ ব্যবসায়ীর সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলো শারদীয় দুর্গোৎসব,সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানালেন ডিসি মো: রায়হান কবির

নারায়নগঞ্জ সিদ্ধিরগঞ্জে যুবদল নেতা নাজমুল হাসান খোকনের ৩১ তম মৃত্যু বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিনিধি- / ২৪৯ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬

২৩ অক্টোবর বাদ আছর নারায়ণগঞ্জ জেলা সিদ্ধিরগঞ্জ থানার অন্তর্ভুক্ত নাসিক ৮ নং ওয়ার্ড পাঠানটুলি কবরস্থান মসজিদে যুবদল নেতা, নাজমুল হাসান খোকনের ৩১ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়

মরহুমের ছোট ভাই সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির নেতা মোঃ শরিফুল হাসান রোকন প্রধান এর নেতৃত্বে এই মিলাদ ও দোয়ার আয়োজন করেন । এই দোয়া ও মিলাদে নারায়নগঞ্জ মহানগর এবং নাসিক ৮ ও ১০ নং ওয়ার্ড বিএনপি ও অংগসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন । এসময় উপস্থিত ছিলেন  নাসিক ৮ নং ওয়ার্ডের বিএনপির সহসভাপতি মোঃ মিয়াচান, জাহাঙ্গীর হোসেন মাদবর উপস্থিত ছিলেন । বিএনপি নেতা মোঃ দেলোয়ার হোসেন, সমাজ কল্যান সম্পাদক মোঃ সোহেল খন্দকার, আশরাফ উদ্দিন শাহিন, মোঃ তাওহীদ, মোঃ শফি ও ব্যাংকার কামাল হোসেন, মোঃ সুরুজসহ আরও উপস্থিত ছিলেন আবদুল আলি স্মৃতি সংসদের গোলাম মোস্তফা সাচ্ , নারায়ণগঞ্জ মহানগর ছাত্র দলের সাবেক সহ সাধারণ সম্পাদক গোলাম মূর্তজা আকাশসহ আরও অনেকে।

নাসিক ১০ নং ওয়ার্ডের উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মোক্তার হোসেন ভূইয়া, বিপ্লব হোসেনসহ আরও অনেক গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন । তার ভাই বিএনপি নেতা মোঃ শরিফুল হাসান রোকন প্রধান বলেন, দীর্ঘ ৩০ বছর আগে আমার ভাইকে আল্লাহ পাক নিয়ে গেছেন তার জন্য আপনারা আমার ভাই এর জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে বেহেস্ত নসীব করেন। আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন যেন আমরা সবাই ভাল থাকতে পারি ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর