মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সিদ্ধিরগঞ্জে মাদক মামলায় আসামী আলম এর যাবজ্জীবন কারাদণ্ড নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরামের দাবি কোন উছিলায়ই সেতুর নির্মাণ কাজ বন্ধ করা যাবে না কবি সুফিয়া কামালের ২৭তম প্রয়াণ দিবস উপলক্ষে না:গঞ্জে মহিলা পরিষদ’র আলোচনা সভা অনুষ্ঠিত পুলিশ কনস্টেবল আনোয়ার মোল্লা হত্যাকাণ্ডের মামলা রুজু আড়াইহাজারে সালমা বেগম হত্যা মামলায় মোবারক হোসেন’র মৃত্যুদণ্ড নৈরাজ্য ও আগুন সন্ত্রাসের বিরুদ্ধে না’গঞ্জ জেলা তাঁতীদলের প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত ভুয়া এনএসআই কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, বাবা-মেয়ের দুই দিনের রিমান্ড নারায়ণগঞ্জসহ দেশের ২১ টি সিনেপ্লেক্স ও সিনেস্কোপে মুক্তি পেয়েছে   ‘যাপিত জীবন’; দর্শকদের ভীর বাংলাদেশ প্রগতি লেখক সংঘ নারায়ণগঞ্জ জেলা শাখার ৯৫ তম সাহিত্যআড্ডা অনুষ্ঠিত না’গঞ্জে সম্মিলিত নাট্যকর্মী জোট এর দেড় যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

না’গঞ্জে সম্মিলিত নাট্যকর্মী জোট এর দেড় যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি- / ৩৬ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

নারায়ণগঞ্জ  সম্মিলিত নাট্যকর্মী জোট এর দেড় যুগ পূর্তি উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমীর অডিটোরিয়ামে এ আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।

নারায়ণগঞ্জ সম্মিলিত নাট্যকর্মী জোট এর সভাপতি মাসুমুল হক সোহেল’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এডভোকেট আলহাজ্ব আবুল কালাম।

বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর পরিচালক ও নারায়ণগঞ্জ সদর উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব রিয়াদ মোহাম্মদ চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ এর চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিব, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড. এইচ. এম. আনোয়ার প্রধান, সাধারণ সম্পাদক মোঃ কবির প্রধান।

নারায়ণগঞ্জ সম্মিলিত নাট্যকর্মী জোট এর প্রতিষ্ঠাতা এম. আর. হায়দার রানা’র সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন- সংগঠনের সদস্যবৃন্দ সহ বিভিন্ন পর্যায়ের সামাজিক ও সাংস্কৃতিক নেতা-কর্মীবৃন্দ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর