মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সিদ্ধিরগঞ্জে মাদক মামলায় আসামী আলম এর যাবজ্জীবন কারাদণ্ড নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরামের দাবি কোন উছিলায়ই সেতুর নির্মাণ কাজ বন্ধ করা যাবে না কবি সুফিয়া কামালের ২৭তম প্রয়াণ দিবস উপলক্ষে না:গঞ্জে মহিলা পরিষদ’র আলোচনা সভা অনুষ্ঠিত পুলিশ কনস্টেবল আনোয়ার মোল্লা হত্যাকাণ্ডের মামলা রুজু আড়াইহাজারে সালমা বেগম হত্যা মামলায় মোবারক হোসেন’র মৃত্যুদণ্ড নৈরাজ্য ও আগুন সন্ত্রাসের বিরুদ্ধে না’গঞ্জ জেলা তাঁতীদলের প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত ভুয়া এনএসআই কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, বাবা-মেয়ের দুই দিনের রিমান্ড নারায়ণগঞ্জসহ দেশের ২১ টি সিনেপ্লেক্স ও সিনেস্কোপে মুক্তি পেয়েছে   ‘যাপিত জীবন’; দর্শকদের ভীর বাংলাদেশ প্রগতি লেখক সংঘ নারায়ণগঞ্জ জেলা শাখার ৯৫ তম সাহিত্যআড্ডা অনুষ্ঠিত না’গঞ্জে সম্মিলিত নাট্যকর্মী জোট এর দেড় যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

সিদ্ধিরগঞ্জে মাদক মামলায় আসামী আলম এর যাবজ্জীবন কারাদণ্ড

নিজস্ব প্রতিনিধি- / ২১ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় মোঃ আলম (৪০) নামে এক আসামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে অতিরিক্ত কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ষষ্ঠ আদালতের বিচারক নাহিদ নিয়াজী এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামী আদালতে উপস্থিত ছিলেন।

মামলার বিবরণে জানা যায়- ২০১৭ সালের ১৯ এপ্রিল সিদ্ধিরগঞ্জ থানাধীন মিজমিজি রহিম মার্কেট এলাকায় ইউসুফ হাওলাদার এর বাড়ির টিনশেড ভবনের পশ্চিম পাশের দ্বিতীয় নম্বর কক্ষ থেকে মাদকদ্রব্য কেনাবেচার খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে, সহযোগী ফোর্সের সহায়তায় মোঃ আলমকে আটক করা হয়।

পরে তার হেফাজত থেকে ১৯৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। উদ্ধার করা ফেনসিডিলের আনুমানিক বাজারমূল্য ছিল ১ লাখ ৯৬ হাজার টাকা।

এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০-এর ১৯(১) ধারার সারণির ৩(খ) অনুযায়ী মামলা দায়ের করা হয়। তদন্ত শেষে ২০১৭ সালের ২৪ জুন আসামী মোঃ আলম এর বিরুদ্ধে আদালতে অভিযোগ পত্র দাখিল করা হয়।

দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামীকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর