বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
নারায়ণগঞ্জে দিনব্যাপী সরকারি দপ্তর পরিদর্শন ও ভূমি অফিস উদ্বোধন করলেন শরফ উদ্দিন আহমদ চৌধুরী অটোমেটেড ভূমি সেবা সিস্টেম পদ্ধতির মাধ্যমে সাধারণ মানুষ দ্রুত ও স্বচ্ছ সেবা পাবে:শরফ উদ্দিন আহমদ চৌধুরী হাজীগঞ্জ আইটি স্কুল হইতে খানপুর হাসপাতাল পর্যন্ত সড়কের সংস্কার কাজের উদ্বোধন জাসাস বাংলা বর্ষবরণে মাইকেল’র নেতৃত্বে মিছিল নিয়ে যোগদান  জেলা প্রশাসন আয়োজিত বৈশাখী অনুষ্ঠানে ঐক্য ও সহঅবস্থানে এগিয়ে যাবে নারায়ণগঞ্জ: ডিসি রায়হান কবির আত্মসমর্পণ ও সংযমেই মকবুল হজ্বের শিক্ষা সোনারগাঁওয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন জেলা প্রশাসনের উদ্যোগে ধর্ম, বর্ণ, গোত্র ও সকল শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ বরন পহেলা বৈশাখ: পিংকি আক্তার নারায়ণগঞ্জে ফুটপাত দখল মুক্ত করতে সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযান

নারায়ণগঞ্জে জমে উঠেছে নির্বাচনী মাঠ, ছড়াচ্ছে উত্তাপ

নিজস্ব প্রতিনিধি- / ১৭৭ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আনুষ্ঠানিক প্রচারণার প্রথম দিনেই নারায়ণগঞ্জে জমে উঠেছে নির্বাচনী মাঠ। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল থেকেই নারায়ণগঞ্জ এ প্রার্থীদের গণসংযোগে সরব হয়ে ওঠে রাজনৈতিক অঙ্গন। প্রার্থীদের হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাসে ছড়াচ্ছে উত্তাপ।
‎এইদিন সকালে বন্দর উপজেলায় প্রচারনার মধ্য দিয়ে নির্বাচনের আনুষ্ঠানিকতা শুরু করেন নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আবুল কালাম। এসময় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুসহ বিএনপির বিভিন্ন স্তরের নেতা কর্মীরাও উপস্থিত ছিলেন।
‎অন্যদিকে, বিশাল মিছিলের মধ্য দিয়ে নির্বাচনের প্রচার-প্রচারণা শুরু করেন নারায়ণগঞ্জ-৫ আসনে খেলাফতে মজলিসের মনোনীত প্রার্থী অধ্যাপক সিরাজুল মামুন।
‎এদিকে সকাল থেকেই নারায়ণগঞ্জ ৪ আসনে এনসিপি মনোনীত প্রার্থী আল আমন ও স্বতন্ত্র প্রার্থী খন্দকার শাহ আলম শুরু করেছেন প্রচার-প্রচারণা।
‎রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও প্রার্থী বাছাই নিয়ে অসন্তোষ এবং জামায়াতের সু-সংগঠিত মাঠপর্যায়ের প্রস্তুতি- এই দুই বাস্তবতায় নারায়ণগঞ্জের এই দুইটি আসনেই হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা তৈরি হয়েছে।
‎এছাড়া আজ (২২ জানুয়ারী) নারায়ণগঞ্জের আড়াইহাজারে তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে অনেকটাই ব্যস্ত সময় পার করছেন নারায়ণগঞ্জ-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী দীপু ভুইয়া ও নারায়ণগঞ্জ-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী নজরুল ইসলাম আজাদ। তাই প্রচার প্রচারণার প্রথম দিনে তাদের পক্ষে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করতে দেখা গেছে তাদের অনুসারীদের।
‎কমিশনের তফসিল অনুযায়ী ২১ জানুয়ারী ছিল প্রতীক বরাদ্দের দিন। নির্বাচনে রাজনৈতিক দলগুলোর পাশাপাশি অংশ নিচ্ছেন ৬ জন স্বতন্ত্র প্রার্থী।
‎নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে বিএনপির মোস্তাফিজুর রহমান ভূইয়া ধানের শীষ, জামায়াতে ইসলামীর আনোয়ার হোসেন মোল্লা দাড়িপাল্লা, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোঃ ইমদাদুল্লাহ হাতপাখা, গণ অধিকার পরিষদের ওয়াসিম উদ্দিন ট্রাক, ইনসিয়াত বিপ্লব বাংলাদেশের রেহান আফজাল আপেল, সিপিবির মনিরুজ্জামান চন্দন কাস্তে ও স্বতন্ত্র প্রার্থী মোঃ দুলালকে জাহাজ প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।
‎নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে বিএনপি নজরুল ইসলাম আজাদ ধানের শীষ, স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি আতাউর রহমান খান আঙ্গুর কলস, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইলিয়াস মোল্লা দাড়িপাল্লা, সিপিবির হাফিজুল ইসলাম কাস্তে, গণঅধিকার পরিষদের কামরুল মিয়া ট্রাক ও ইসলামী শ্রমিক আন্দোলনের হাবিবুল্লাহ হাতপাখা বরাদ্দ দেয়া হয়েছে।
‎নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপির আজহারুল ইসলাম মান্নান ধানের শীষ, স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ গিয়াস উদ্দিন ফুটবল, জামায়াতে ইসলামীর ইকবাল হোসেন ভূঁইয়া দাড়িপাল্লা, ইসলামী আন্দোলন বাংলাদেশের গোলাম মসীহ হাতপাখা, গণঅধিকার পরিষদের ওয়াহিদুর রহমান মিল্কী ট্রাক, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আতিকুর রহমান মুন্সী বটগাছ, বাংলাদেশ খেলাফত মজলিসের মুহাঃ শাহাজান রিকশা, গণসংহতি আন্দোলনের অঞ্জন দাশ মাথাল, জনতার দলের আব্দুল করিম মুন্সী কলম, এবি পার্টির আরিফুল ইসলাম ঈগল ও স্বতন্ত্র প্রার্থী বিএনপির সাবেক প্রতিমন্ত্রী রেজাউল করিম ঘোড়া প্রতীক বরাদ্দ পান।
‎নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সদর) আসনে স্বতন্ত্র প্রার্থী শাহ আলম হরিণ, স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ গিয়াস উদ্দিন ফুটবল, রিপাবলিকেশন পার্টির মোহাম্মদ আলী হাতি, ইসলামী আন্দোলন বাংলাদেশের ইসমাঈল হোসেন কাউছার হাতপাখা, জাতীয় নাগরিক পার্টির আব্দুল্লাহ আল আমিন শাপলা কলি, জমিয়তে উলামায়ে ইসলামীর মনির হোসাইন কাসেমী খেজুর গাছ, বাংলাদেশ খেলাফত মজলিসের আনোয়ার হোসেন রিকশা, জাসদের জেলা সুলাইমান দেওয়ান মোটরগাড়ি, সমাজতান্ত্রিক দলের সেলিম মাহমুদ মই, জাতীয় পার্টির ছালাউদ্দিন খোকা লাঙ্গল, গণঅধিকার পরিষদের আরিফ ভূঁইয়া ট্রাক, সিপিবির ইকবাল হোসেন কাস্তে ও বাংলাদেশ সুপ্রিম পার্টির সেলিম আহমেদ একতারা বরাদ্দ পেয়েছেন।
‎নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে বিএনপির আবুল ধানের শীষ, খেলাফত মজলিসের এবিএম সিরাজুল ইসলাম মামুন দেয়াল ঘড়ি, মুক্তিজোট নেতা এইচএম আমজাদ হোসেন মোল্লা ছড়ি, সমাজতান্ত্রিক দলের আবু নাঈম খান বিপ্লব মই, ইসলামী আন্দোলনের মাওলানা মাসুম বিল্লাহ হাতপাখা, ইসলামী ফ্রন্ট বাংলাদেশ চেয়ারম্যান সৈয়দ বাহাদুর শাহ চেয়ার, স্বতন্ত্র প্রার্থী মাকসুদ হোসেন ফুটবল, গণসংহতি আন্দোলনের তরিকুল ইসলাম মাথাল, কমিউনিস্ট পাটির্র মন্টু চন্দ্র ঘোষ কাস্তে ও গণঅধিকার পরিষদের ইঞ্জিনিয়ার নাহিদ ট্রাক বরাদ্দ পেয়েছেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর