বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
দেবাশীষ প্রামাণিক দেবু’র মৃত্যুতে হাফিজ – হিমাংশু ও মোস্তফা সাচ্’র শোক না’গঞ্জে বাগে সিরিকোট’র উদ্যোগে আল্লামা নঈমী ও মহসীন’র স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মডেলিংয়ে ব্যস্ত লিজা আগামীর স্বপ্ন চলচ্চিত্রের নায়িকা হওয়ার পূর্বের ভাড়ায় না ফিরলে পরিণতি খারাপ হবে- শ্রমিকদের আল্টিমেটাম নারায়ণগঞ্জ জেলা প্রেস ক্লাবের প্রয়াত সিনিয়র সহ-সভাপতি এনামুল হক প্রিন্সের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জে বাংলাদেশ মানববন্ধু সংগঠন কেন্দ্রীয় কমিটির ডেঙ্গু সচেতনতামূলক প্রচারণা নারায়নগঞ্জ সিদ্ধিরগঞ্জে যুবদল নেতা নাজমুল হাসান খোকনের ৩১ তম মৃত্যু বার্ষিকী পালিত না’গঞ্জে প্রতিমা বিসর্জন ঘাট পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও ঢাকা রেঞ্জের ডিআইজি সিদ্ধিরগঞ্জে জোরপূর্বক জমি দখল, চাঁদা দাবি ১৯ ব্যবসায়ীর সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলো শারদীয় দুর্গোৎসব,সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানালেন ডিসি মো: রায়হান কবির

নারায়ণগঞ্জে তুহিন হত্যা মামলায় জামিন পেলেন সাবেক মেয়র আইভী

নিজস্ব প্রতিনিধি- / ৭০ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তুহিন হত্যা মামলায় জামিন পেয়েছেন সিটি কর্পোরেশন সাবেক মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভী।

সোমবার (১৩ অক্টোবর) সকালে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদের আদালতে জামিন মঞ্জুর করেন। এর আগে আইভীর আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন আদালতে জামিনের আবেদন করেন।
জানাগেছে, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তুহিন হত্যা মামলায় আইভীকে ১১ নাম্বার এজহারভুক্ত আসামি করা হয়েছিল। এই মামলায় নারায়ণগঞ্জ – ৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান ১ নাম্বার আসামি ছিলেন। এছাড়াও এ মামলায় সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, গোলাম দস্তগীর গাজী, কায়সার হাসনাত, আজমেরি ওসমান, অয়ন ওসমানসহ ৯৯ জনকে এজহার নামীয় আসামি করা হয়েছে। এছাড়াও অজ্ঞাত নামা আরো ৩০০ জনকে আসামি করা হয়।
এ বিষয়ে আইভীর আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন বলেন, সিদ্ধিরগঞ্জের তুহিন হত্যা মামলার চূড়ান্ত প্রতিবেদনের শুনানি ও মেয়র আইভীর পূর্ণ জামিনের দিন ধার্য্য ছিল। আমরা আদালতের কাছে পূর্ণ জামিনের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর