নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার নারী ও শিশু নির্যাতন দমন আইনে আসামীর যাবজ্জীবন সাজা
বিগত ১৮/০৭/২০২২ খ্রিঃ তারিখ সকাল অনুমান ০৯:৩০ ঘটিকার সময় বাদীনি মোসাঃ তাসলিমা বেগম (৪৫),তাহার মেয়ে ভিকটিম সানজিদা আক্তার (১০), কে বাদীর ভাড়াকৃত বাসায় রুমের মধ্যে আসামী মোঃ মনির হোসেন (৪৫), ভিকটিমকে জোর পূর্বক ধর্ষন করে। পরবর্তীতে বাদী জানতে পারিয়া আসামী মোঃ মনির হোসেন (৪৫), পিতা-মৃত- আফসার উদ্দিন, মাতা- মৃত মসিরন, সাং- কুড়িপাড়া (লেয়াকত আলী হাজীর বাড়ীর ভাড়াটিয়া), থানা- বন্দর, জেলা- নারায়ণগঞ্জ এর নামে এজাহার দায়ের করিলে সূত্রোক্ত মামলাটি রুজু হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে আসামীর বিরুদ্ধে অভিযোগ প্রমানিত হওয়ায় বন্দর থানার অভিযোগপত্র নং- ৭৭, তারিখ-১২/০৩/২০২৩ খ্রিঃ, ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০( সংশোধিত ২০২০) এর ৯(১)। বিজ্ঞ আদালতে বিচারের নিমিত্তে দাখিল করেন। বিচারকালীন সূত্রে উল্লেখিত মামলাটি মোঃ মমিনুর ইসলাম বিজ্ঞ শিশু সহিংসতা ট্রাইব্যুনাল আদালত, নারায়ণগঞ্জ এ বিচারীক কার্যক্রম শেষে বিজ্ঞ বিচারক অদ্য ২৯/০৯/২০২৬ খ্রিঃ তারিখ মামলার রায় ঘোষনা করেন। সূত্রে উল্লেখিত মামলার এজাহারনামীয় আসামী ১। মোঃ মনির হোসেন (৪৫), পিতা-মৃত- আফসার উদ্দিন, মাতা- মৃত মসিরন, সাং- কুড়িপাড়া (লেয়াকত আলী হাজীর বাড়ীর ভাড়াটিয়া), থানা- বন্দর, জেলা- নারায়ণগঞ্জ এর অভিযোগ সকল প্রকার যুক্তিসঙ্গত সন্দেহের উর্ধ্বে প্রমাণিত হওয়ায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০( সংশোধিত ২০২০) এর ৯(১) ধারায় আসামীকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান সহ ৫,০০০/-(পাঁচ হাজার) টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ০২ (দুই) মাসের সশ্রম কারাদন্ড প্রদান করেন।








আপনার মন্তব্য প্রদান করুন...