শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
মানবাধিকার সংগঠনের নিবন্ধন প্রক্রিয়া সংস্কারের দাবি সেহলী পারভীনের জিয়া স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক – মাজহারুল ইসলাম জোসেফ সাংবাদিকদের স্বাধীনতায় কোনো হস্তক্ষেপ করবে না সরকার: তথ্য প্রতিমন্ত্রী সোনারগাঁওয়ে ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা করলেন চেয়ারম্যান প্রার্থী আশরাফ উদ্দিন কারামুক্ত ডা: সেলিনা হায়াৎ আইভীকে নিজ বাস ভবনে  থাকতে হবে  আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারিতে  রেখা গুনের প্রয়াণে মহিলা পরিষদ না’গঞ্জ জেলার গভীর শোক প্রকাশ প্রচণ্ড রৌদ্রের প্রখরতায় পথচারী ও শ্রমজীবীদের বুবলী যুব কল্যাণের পক্ষ থেকে ঠান্ডা পানি ও খাবার বিতরণ ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেডের তৈরি ৭০ টন ফ্লোটিং ক্রেন নৌবাহিনীর কাছে হস্তান্তর ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’ চলচ্চিত্রের প্রদর্শনী বন্ধ করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্য নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবে তালা ভেঙ্গে মালামাল চুরি

নারায়ণগঞ্জ সদর ইউএনও সাথে জেলা মহিলা পরিষদের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

বর্তমান সংবাদ ডেস্ক / ৩৪ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ৩ জুন, ২০২৬

বাংলাদেশ মহিলা পরিষদ, নারায়ণগঞ্জ জেলার নেতৃবৃন্দ সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

বুধবার ৩ জুন সকাল ১১টায় নারায়ণগঞ্জ সদর উপজেলার পরিষদে ইউএনও’র কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎকালে মহিলা পরিষদের পক্ষে উপস্থিত ছিলেন জেলা সভাপতি রীনা আহমেদ, সাধারণ সম্পাদক রহিমা খাতুন, অর্থ সম্পাদক শীলা সরকার ও ব্রাঞ্চ এক্সিকিউটিভ সুজাতা আফরোজ। এসময় আরো উপস্থিত ছিলেন জেলা মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার আনজুমান আরা।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। উপজেলা নির্বাহী অফিসার মহোদয় মহিলা পরিষদের কার্যক্রম সম্পর্কে সন্তুষ্টি প্রকাশ করেন। কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তিনি মহিলা পরিষদের সাথে কাজ করার আশা প্রকাশ করেন। যেমন- নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, নির্যাতিত, দরিদ্র ও সুবিধাবঞ্চিত নারী ও কন্যাদের আত্ম কর্মসংস্থানের ব্যবস্থা করা, চিকিৎসা সহায়তা, কম্পিউটার প্রশিক্ষণ ও মেধাবী প্রশিক্ষণার্থীদের ল্যাপটপ প্রদান, জেন্ডার ধারণা ও নারীর সচেতনতা বৃদ্ধির বিষয়ক প্রশিক্ষণ, বাল্য বিবাহ প্রতিরোধ, ঝরে পড়া রোধে কর্মসূচি গ্রহণ ও শিক্ষা সহায়তা প্রদান, সেলাই প্রশিক্ষণ প্রকল্প চালু ও মেশিন প্রদান, নারী উদ্যোক্তাদের সহযোগিতা প্রদান ইত্যাদি।

মহিলা পরিষদ নেতৃবৃন্দ বলেন- মহিলা পরিষদের কাজের সাথে অনেক কর্মসূচি মিলে গেছে। আপনার সহযোগিতা পেলে আমাদের কার্যক্রম আরো বেগবান হবে। প্রত্যয়নপত্র প্রদানে অনেক সময় নেয়ার কথা উল্লেখ করা হলে তিনি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে প্রস্তুত করে নেতৃবৃন্দকে প্রদানের নির্দেশ দেন। ফলে ১০ মিনিটের মধ্যে হস্তান্তর করা হয়। মহিলা পরিষদের পক্ষ থেকে ইউ.এন.ও মহোদয়কে আন্তরিক ধন্যবাদ জানানো ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর