শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
মানবাধিকার সংগঠনের নিবন্ধন প্রক্রিয়া সংস্কারের দাবি সেহলী পারভীনের জিয়া স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক – মাজহারুল ইসলাম জোসেফ সাংবাদিকদের স্বাধীনতায় কোনো হস্তক্ষেপ করবে না সরকার: তথ্য প্রতিমন্ত্রী সোনারগাঁওয়ে ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা করলেন চেয়ারম্যান প্রার্থী আশরাফ উদ্দিন কারামুক্ত ডা: সেলিনা হায়াৎ আইভীকে নিজ বাস ভবনে  থাকতে হবে  আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারিতে  রেখা গুনের প্রয়াণে মহিলা পরিষদ না’গঞ্জ জেলার গভীর শোক প্রকাশ প্রচণ্ড রৌদ্রের প্রখরতায় পথচারী ও শ্রমজীবীদের বুবলী যুব কল্যাণের পক্ষ থেকে ঠান্ডা পানি ও খাবার বিতরণ ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেডের তৈরি ৭০ টন ফ্লোটিং ক্রেন নৌবাহিনীর কাছে হস্তান্তর ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’ চলচ্চিত্রের প্রদর্শনী বন্ধ করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্য নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবে তালা ভেঙ্গে মালামাল চুরি

রেখা গুনের প্রয়াণে মহিলা পরিষদ না’গঞ্জ জেলার গভীর শোক প্রকাশ

বর্তমান সংবাদ ডেস্ক / ৩১ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে, বাংলাদেশ মহিলা পরিষদ, নারায়ণগঞ্জ জেলা কমিটির সাবেক অর্থ সম্পাদক আমাদের সকলের প্রিয় রেখা গুন বহু বছর ক্যান্সারের সাথে লড়াই করে গত ২৯ মে দিবাগত রাত আনুমানিক ১টা ১৫ মিনিট সময়ে প্রয়াত হয়েছেন।

তিনি নারায়ণগঞ্জ মহিলা পরিষদের একজন নিবেদিতপ্রাণ সংগঠক হিসেবে দীর্ঘদিন ধরে নিষ্ঠা ও সততার সাথে অর্থ সম্পাদকের দায়িত্ব পালন করে গেছেন। তাঁর প্রয়াণে জেলা কমিটি একজন নিবেদিতপ্রাণ সংগঠককে হারালো। এ অভাব পূরণ হবার নয়।

মিষ্টি ভাষী ও সদালাপী এই মানুষটি সারাজীবন মানবতার কল্যাণে কাজ করে গেছেন। তিনি শিশু সংগঠক হিসেবেও সুনামের সাথে আজীবন কাজ করে গেছেন। তিনি একতা খেলাঘরের সভাপতি ও জেলা খেলাঘরের সংগঠক ছিলেন । তিনি জেলা উদিচী শিল্প গোষ্ঠীর সহ-সভাপতিও ছিলেন। তাঁর সামর্থ অনুযায়ী তিনি দরিদ্র শিক্ষার্থী, শুভাকাঙ্ক্ষী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনকে বিভিন্নভাবে আর্থিক সহায়তা করে গেছেন। সকলের বিপদে-আপদে পাশে দাঁড়িয়েছেন। তিনি সকলের প্রিয় রেখা’দি হিসেবে বেশ পরিচিত ছিলেন।

ব্রিটিশ বিরোধী আন্দোলনের সক্রিয় সংগঠক বিপ্লবী প্রাণ গোবিন্দ গুন ও বাণী গুনের কন্যা তিনি। রেখা গুন ব্যক্তি জীবনে একজন সফল ব্যাংকার ছিলেন। তার ভাইয়েরাও সমাজে সুপ্রতিষ্ঠিত।

তাঁর প্রয়াণে জেলা কমিটি গভীর শোক প্রকাশ করছে, বিদেহী আত্মার শান্তি কামনা করছে এবং তাঁর পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছে।

উল্লেখ্য যে, আগামীকাল ০৫.০৬.২০২৬ তারিখ বিকেল ৫টায় রেখার গুনের স্মরণ সভা নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউট প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর