শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
মানবাধিকার সংগঠনের নিবন্ধন প্রক্রিয়া সংস্কারের দাবি সেহলী পারভীনের জিয়া স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক – মাজহারুল ইসলাম জোসেফ সাংবাদিকদের স্বাধীনতায় কোনো হস্তক্ষেপ করবে না সরকার: তথ্য প্রতিমন্ত্রী সোনারগাঁওয়ে ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা করলেন চেয়ারম্যান প্রার্থী আশরাফ উদ্দিন কারামুক্ত ডা: সেলিনা হায়াৎ আইভীকে নিজ বাস ভবনে  থাকতে হবে  আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারিতে  রেখা গুনের প্রয়াণে মহিলা পরিষদ না’গঞ্জ জেলার গভীর শোক প্রকাশ প্রচণ্ড রৌদ্রের প্রখরতায় পথচারী ও শ্রমজীবীদের বুবলী যুব কল্যাণের পক্ষ থেকে ঠান্ডা পানি ও খাবার বিতরণ ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেডের তৈরি ৭০ টন ফ্লোটিং ক্রেন নৌবাহিনীর কাছে হস্তান্তর ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’ চলচ্চিত্রের প্রদর্শনী বন্ধ করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্য নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবে তালা ভেঙ্গে মালামাল চুরি

সোনারগাঁওয়ে ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা করলেন চেয়ারম্যান প্রার্থী আশরাফ উদ্দিন

মাসুদ রানা, সোনারগাঁও প্রতিনিধিঃ / ৫৫ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ৫ জুন, ২০২৬

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে “ঈদ পুনর্মিলনী” ও মতবিনিময় সভা করেছেন মোগরাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান পদ প্রার্থী বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী হাজী মোঃ আশরাফ উদ্দিন। শুক্রবার (৫ জুন) দুপুরে ​মোগরাপাড়া ইউনিয়নের ৯টি ওয়ার্ড এবং ৫৬টি গ্রামের অসংখ্য পাড়া-মহল্লা থেকে আসা হাজারো সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় ​প্রধান অতিথির বক্তব্যে হাজী মোঃ আশরাফ উদ্দিন সবাইকে ঈদের শুভেচ্ছা জানান। এসময় তিনি বলেন, আমি ক্ষমতার লোভে নয়, মোগরাপাড়া ইউনিয়নের সাধারণ মানুষের সেবক হতে চাই। এই ইউনিয়নের ৯টি ওয়ার্ড ও ৫৬টি গ্রামের অবহেলিত মানুষের পাশে দাঁড়িয়ে একটি আধুনিক, মাদকমুক্ত ও শিক্ষাবান্ধব মডেল ইউনিয়ন গড়ে তোলাই আমার মূল লক্ষ্য। আপনাদের এই ভালোবাসা ও উপস্থিতি প্রমাণ করে যে, মোগরাপাড়ার মানুষ পরিবর্তন চায়।
​সভায় বক্তব্য রাখেন এলাকার বিশিষ্ট মুরব্বি, সমাজসেবক ও তরুণ প্রজন্মের প্রতিনিধিরা। বক্তারা হাজী মোঃ আশরাফ উদ্দিনের বিভিন্ন সামাজিক ও শিক্ষানুরাগী কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, একজন সৎ, যোগ্য, শিক্ষানুরাগী ও সমাজসেবক হিসেবে আসন্ন মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে হাজী মোঃ আশরাফ উদ্দিনের কোনো বিকল্প নেই। এলাকার সার্বিক উন্নয়ন ও সাধারণ মানুষের অধিকার আদায়ের লড়াইয়ে তারা সর্বাত্মক পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
​মতবিনিময় সভা শেষে দেশ, জাতি ও মোগরাপাড়া ইউনিয়নবাসীর সুখ-সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এরপর উপস্থিত হাজারো জনতার মাঝে ঐতিহ্যবাহী আপ্যায়নের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর