রবিবার, ১৪ জুন ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া পরিদর্শনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন চট্টগ্রামে পাঁচ বছরে দেড় কোটি বৃক্ষরোপণের লক্ষ্য: ডিসি জাহিদ শিক্ষার প্রকৃত উদ্দেশ্য শুধু সনদ নয়, মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হতে হবে : ডিসি জাহিদুল ইসলাম মিঞা আমরা চাই যোগ্য ও মেধাবী ব্যক্তিরা শিক্ষাপ্রতিষ্ঠানের নেতৃত্বে আসুক:শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন প্রধানমন্ত্রীর বৃক্ষ রোপন কর্মসূচির সঙ্গে সঙ্গতি রেখে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জেলার প্রতিটি উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত নারায়ণগঞ্জে নির্বাচনোত্তর তরুণদের ভাবনা শীর্ষক সংলাপ অনুষ্ঠিত ২৫ কোটি বৃক্ষরোপণ’ শীর্ষক দেশব্যাপী কর্মসূচির শুভ উদ্বোধন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান,একযোগে নারায়গঞ্জেও বৃক্ষরোপণ কার্যক্রম অনুষ্ঠিত প্রচণ্ড গরমে পথচারীদের মাঝে সুপেয় পানি ও স্যালাইন বিতরণ করল আম্বিয়া বেগম সাহিত্য পরিষদ নবনিযুক্ত নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানকে মোক্তার ভুঁইয়ার  অভিনন্দন বিএনপি নেতা লিয়াকত হোসেন লেকু’র উদ্দ্যেগে শহিদ জিয়ার শাহাদাৎ বার্কিষিকী পালন

নির্বাচিত হলে সরকারের বরাদ্দকৃত অর্থের ৫ টাকাও দূর্নীতি করতে দিবো না: কাসেমী

নিজস্ব প্রতিনিধি- / ২০০ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

 আমি নির্বাচিত হলে এ-ই এলাকায় সরকারের বরাদ্দকৃত অর্থের পাঁচটি টাকাও দূর্নীতি করতে দিবো না, এটা আমার দায়িত্ব। আমি নিজে দুর্নীতি মুক্ত থাকবো, তাহলেই এ-ই পাঁচবছর এমন কোনো মায়ের সন্তান নাই যে ৫০০ টাকার দুর্নীতি করবে। আমি এ-ই গোগনগরের ২৫ হাজার ভোটারের ৫০ হাজার হাতের সাথে হাত মিলিয়ে কাজ করতে চাই।
শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে সৈয়দপুর গোগনগর বঙ্গবন্ধু স্কুল অডিটোরিয়ামে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত ও নিরাপদ বাসযোগ্য নারায়ণগঞ্জ-৪ আসন গড়ে তোলার লক্ষ্যে কাসেমী পরিষদ আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে জমিয়তে উলামায়ে ইসলাম নারায়ণগঞ্জ জেলার সভাপতি মুফতী মনির হোসাইন কাসেমী এ-সব কথা বলেছেন।
‎প্রধান অতিথি আরও বলেন- আমাদের একটি জাতীয় সমস্যা হলো মাদক। এখানে কারা মাদক বিক্রি করে? কারা কিনে? এবং কারা সহোযোগিতা করে? গোগনগরে যে ২৫ হাজার ভোটার আছে, তাদেরকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে আমরা একসাথে মাদকের বিরুদ্ধে কাজ করবো। মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সহ সকল ধর্মের মানুষকে নিয়ে আমাদের সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। গোগনগরে কোন ধরনের জুলুম অত্যাচার হলে, তাদের হাত ভেঙ্গে দেওয়া হবে। এখানে কোন মাদকের হাঁট ও সন্ত্রাসীদের হাঁট থাকতে দেওয়া হবে না।
মুফতী মনির হোসাইন কাসেমী আরও বলেন- নির্বাচনের পরিবেশ না থাকায়, গত তিন তিনবার আমরা ভোট দিতে যেতে পারি নাই। এবার আমরা সুষ্ঠ ও সুন্দর একটি নির্বাচনের প্রত্যাশা করছি। এ-ই নির্বাচনকে সুষ্ঠ করতে মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের দিকনির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন। তিনি দিন ও তারিখ ঠিক করে দিয়েছেন, একই দিনে একটি গণভোটও হবে।
সৈয়দপুর মধ্য এলাকায় বাইতুন নূর জামে মসজিদের সভাপতি আলহাজ্ব আফসার উদ্দিন দেওয়ান’র সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- জমিয়তে উলামায়ে ইসলাম নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান।
ও-ই নির্বাচনী জনসভায় এসময় আরও উপস্থিত ছিলেন- জমিয়তে উলামায়ে ইসলাম নারায়ণগঞ্জ জেলার যুগ্ম সাধারণ সম্পাদক মুফতী হারুনুর রশিদ, নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মাওলানা কামাল উদ্দিন দায়েমী, সাধারণ সম্পাদক মাওলানা মুনাওয়ার হোসাইন, ফতুল্লা থানার সাধারণ সম্পাদক তাজুল ইসলাম আব্বাস সহ ইউনিয়নের অন্যান্য নেতা-কর্মীরা।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর