শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
মানবাধিকার সংগঠনের নিবন্ধন প্রক্রিয়া সংস্কারের দাবি সেহলী পারভীনের জিয়া স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক – মাজহারুল ইসলাম জোসেফ সাংবাদিকদের স্বাধীনতায় কোনো হস্তক্ষেপ করবে না সরকার: তথ্য প্রতিমন্ত্রী সোনারগাঁওয়ে ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা করলেন চেয়ারম্যান প্রার্থী আশরাফ উদ্দিন কারামুক্ত ডা: সেলিনা হায়াৎ আইভীকে নিজ বাস ভবনে  থাকতে হবে  আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারিতে  রেখা গুনের প্রয়াণে মহিলা পরিষদ না’গঞ্জ জেলার গভীর শোক প্রকাশ প্রচণ্ড রৌদ্রের প্রখরতায় পথচারী ও শ্রমজীবীদের বুবলী যুব কল্যাণের পক্ষ থেকে ঠান্ডা পানি ও খাবার বিতরণ ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেডের তৈরি ৭০ টন ফ্লোটিং ক্রেন নৌবাহিনীর কাছে হস্তান্তর ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’ চলচ্চিত্রের প্রদর্শনী বন্ধ করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্য নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবে তালা ভেঙ্গে মালামাল চুরি

সীমাবদ্ধতাকে ইচ্ছাশক্তি ও পরিশ্রম দিয়ে অতিক্রম করতে হবে: চট্টগ্রামের ডিসি জাহিদুল ইসলাম

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ : / ১৮ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ২ জুন, ২০২৬

সামনে যত সীমাবদ্ধতাই থাকুক, দৃঢ় ইচ্ছাশক্তি, কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে তা অতিক্রম করে সফলতার শিখরে পৌঁছানো সম্ভব বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি তরুণদের বড় স্বপ্ন দেখতে এবং নিজেকে প্রতিনিয়ত উন্নত করার আহ্বান জানান।

মঙ্গলবার ২ জুন সকালে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫-২৬ (জেলা পর্যায়) এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে এবং চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় আয়োজিত এ টুর্নামেন্টে জেলার ১১টি স্কুলের ক্রিকেট দল অংশ নিচ্ছে।

তরুণ খেলোয়াড়দের উদ্দেশে জেলা প্রশাসক বলেন, পৃথিবীর যেসব মানুষ নিজেদের মেধা ও কর্মে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন, তাঁদের অধিকাংশই প্রতিকূল পরিবেশ ও নানা সীমাবদ্ধতার মধ্য দিয়েই উঠে এসেছেন। অনেকেরই মনে হতে পারে সুযোগ-সুবিধার অভাব রয়েছে, কিন্তু যাঁরা সফল হয়েছেন, তাঁরা সংগ্রাম, ত্যাগ ও কঠোর পরিশ্রমের মাধ্যমেই নিজেদের অবস্থান তৈরি করেছেন।

তিনি আরও বলেন, বড় স্বপ্ন দেখতে হবে এবং সেই স্বপ্ন বাস্তবায়নে নিরলসভাবে কাজ করতে হবে। খেলাধুলা শুধু শরীর গঠন নয়, নেতৃত্ব, শৃঙ্খলা ও টিমওয়ার্ক শেখায়। আজকের স্কুল ক্রিকেটাররাই আগামী দিনের জাতীয় দলের তারকা হতে পারে।

উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা, বিসিবির প্রতিনিধি, বিভিন্ন স্কুলের শিক্ষক, কোচ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর