সোমবার, ১৫ জুন ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
৬৪ জেলা ও ৭৪টি প্রত্যন্ত উপজেলায় ৩ দিনব্যাপী বর্ণিল আয়োজনে শুরু হচ্ছে ‘নজরুল বর্ষ’ গণমাধ্যমকে তোষামোদির সংস্কৃতি থেকে বের হয়ে সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পথে এগিয়ে যাওয়ার আহ্বান : প্রধানমন্ত্রী তারেক রহমান সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে পিআইবির আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী আমলাপাড়ায় নেমুর মৃত্যুতে মসজিদে দোয়া অনুষ্ঠিত ​না:গঞ্জে  ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী’র প্রকল্প উদ্বোধন ও সরকারি অফিস  পরিদর্শন বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের পক্ষ থেকে বিভাগীয় কমিশনারকে ফুলেল শুভেচ্ছা প্রকাশিত সংবাদের নিন্দা ও প্রতিবাদ নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া পরিদর্শনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন চট্টগ্রামে পাঁচ বছরে দেড় কোটি বৃক্ষরোপণের লক্ষ্য: ডিসি জাহিদ শিক্ষার প্রকৃত উদ্দেশ্য শুধু সনদ নয়, মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হতে হবে : ডিসি জাহিদুল ইসলাম মিঞা

এই নির্বাচন কেবল ক্ষমতা পরিবর্তনের নয়, নতুন বাংলাদেশের রূপরেখা: জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞা

বর্তমান সংবাদ ডেস্ক / ১৬৫ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬

চট্টগ্রামের জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞা বলেছেন,আগামী নির্বাচন কেবল ক্ষমতার পালাবদল বা চেয়ার পরিবর্তনের কোনো সাধারণ প্রক্রিয়া নয়; বরং এটি নতুন বাংলাদেশের রূপরেখা তৈরির একটি মহৎ পরিকল্পনা। তাই সরকারি কর্মকর্তারা সম্মিলিতভাবে একটি নতুন বাংলাদেশ গড়তে ও রাষ্ট্র মেরামতের আয়োজনে মাঠে নেমেছেন।

 

বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে চন্দনাইশ উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিসের আয়োজনে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

তিনি আরও বলেন, ইতিপূর্বে বিদেশের কাছে দেশের যে ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে এবং যে কলঙ্ক তিলক লেগেছে, তা দূর করে একটি সুশৃঙ্খল দেশ গঠন করতে হবে। সেই জন্যে দায়িত্বশীল কর্মকর্তাদের শতভাগ নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।

 

নির্বাচনের নিরাপত্তা ও স্বচ্ছতার বিষয়ে তিনি কর্মকর্তাদের আশ্বস্ত করে জানান, প্রতিটি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা থাকবে এবং নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের শরীরে ‘বডি ক্যামেরা’ যুক্ত থাকবে। কোনো দুর্ঘটনা ঘটলে মাত্র ৩ থেকে ৫ মিনিটের মধ্যে প্রশাসনের লোক ঘটনাস্থলে হাজির হওয়ার ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।

 

জেলা প্রশাসক আরো বলেন, এই নির্বাচনকে কেবল দলীয় ভোট নয়, বরং একটি ‘গণভোট’ হিসেবেও অভিহিত করেন এবং এ বিষয়ে প্রয়োজনে ভোটারদের বুঝিয়ে উৎসবমুখর পরিবেশে কেন্দ্রে আনার পরামর্শ দেন।

 

চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজিব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার নাজির আহমদ খাঁন, লে. কর্নেল মো. মাহামুদুল হাসান, স্থানীয় সরকার উপ-পরিচালক গোলাম মঈন উদ্দীন হাসান এবং অতিরিক্ত জেলা প্রশাসক শরিফ উদ্দীনসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

 

দিনব্যাপী আয়োজিত এই কর্মশালায় মোট ১২৩৩ জন কর্মকর্তা অংশ নেন, যার মধ্যে ৬৭ জন প্রিজাইডিং অফিসার, ৩৮৯ জন সহকারী প্রিজাইডিং এবং ৭৭৭ জন পোলিং অফিসার অন্তর্ভুক্ত ছিলেন। মোট ১৪ জন প্রশিক্ষক এই বিশাল কর্মযজ্ঞের প্রশিক্ষণ প্রদান করেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর