বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
নারায়ণগঞ্জে দিনব্যাপী সরকারি দপ্তর পরিদর্শন ও ভূমি অফিস উদ্বোধন করলেন শরফ উদ্দিন আহমদ চৌধুরী অটোমেটেড ভূমি সেবা সিস্টেম পদ্ধতির মাধ্যমে সাধারণ মানুষ দ্রুত ও স্বচ্ছ সেবা পাবে:শরফ উদ্দিন আহমদ চৌধুরী হাজীগঞ্জ আইটি স্কুল হইতে খানপুর হাসপাতাল পর্যন্ত সড়কের সংস্কার কাজের উদ্বোধন জাসাস বাংলা বর্ষবরণে মাইকেল’র নেতৃত্বে মিছিল নিয়ে যোগদান  জেলা প্রশাসন আয়োজিত বৈশাখী অনুষ্ঠানে ঐক্য ও সহঅবস্থানে এগিয়ে যাবে নারায়ণগঞ্জ: ডিসি রায়হান কবির আত্মসমর্পণ ও সংযমেই মকবুল হজ্বের শিক্ষা সোনারগাঁওয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন জেলা প্রশাসনের উদ্যোগে ধর্ম, বর্ণ, গোত্র ও সকল শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ বরন পহেলা বৈশাখ: পিংকি আক্তার নারায়ণগঞ্জে ফুটপাত দখল মুক্ত করতে সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযান

কবি ও লেখক  সন্মাননা পেলেন  কবি শাহানা মান্নান

বর্তমান সংবাদ ডেস্ক / ১২২ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬

৩ এপ্রিল শুক্রবার বিকেলে বিশ্ব সাহিত্য কেন্দ্র প্রাঙ্গণে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশ ও বিশ্বের কবি লেখকদের উপস্হিতিতে অনুষ্ঠিত হলো মাটির সুর সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ এর World Poetic Award-2026।

মাটির সুর সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ এর সভাপতি  সরোয়ার মাহিন এর সভাপতিত্বে এ সময়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  এটিএন বাংলা চ্যানেলের  তাসকিন আহমেদ।

উক্ত অনুষ্ঠানে নারায়ণগঞ্জ এর  কবি শাহানা মান্নান বুলবুল অতিথিদের নিকট থেকে কবি ও লেখক হিসেবে  “World Poetic Award 2026” সন্মাননা ক্রেস্ট গ্রহণ করেন।

কবি শাহানা মান্নান বুলবুল স্কুল জীবন থেকে লেখা লেখির সাথে জড়িত। তিনি  জাতীয় ও নারায়ণগঞ্জ জেলার বেশ কয়েকটি  সাহিত্য সংগঠনের সাথে যুক্ত থেকে নিয়মিত সাহিত্য আড্ডা পরিচালনা করে থাকেন। তার লেখা কবিতা ও গল্প নিয়মিত বিভিন্ন  সাহিত্য সাময়িকীতে প্রকাশিত হয়ে থাকে।

এই সন্মাননা অর্জনে কবি শাহানা মান্নান বুলবুল এর  অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, আজকের এই সম্মাননা আমার জন্য সত্যিই গর্বের একটি মুহূর্ত। বাংলাদেশ, ভুটান, নেপাল ও ভারত, এই ৪ দেশের লেখক বন্ধুদের মিলনমেলায় “World Poetic Award 2026” অর্জন  করতে পেরে আমি আনন্দিত এবং সেই সাথে মাটির সুর সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ এর প্রতি  কৃতজ্ঞ। আমার সাহিত্য অঙ্গনের

এই পথচলায় যারা পাশে ছিলেন এবং আমাকে অনুপ্রাণীত করেছেন তার হলেন – আমার পরিবার, বন্ধু, সহকর্মী এবং আমার প্রিয় পাঠকরা। তাদের ভালোবাসা আর সমর্থন ছাড়া এটি সম্ভব হতো না। তাই সবাইকে জানাই আমার আন্তরিক ভালোবাসা। সেই সাথে পরিশেষে আবারও  ধন্যবাদ জানাই আয়োজকদের, যারা এই সুন্দর আয়োজনের মাধ্যমে লেখালেখির জগৎকে আরও সমৃদ্ধ করছেন।

আমি আশাবাদী এই অর্জন আমাকে আগামীতে  আরও ভালো কিছু করার অনুপ্রেরণা দিবে। সামনে আরও দায়িত্ব, আরও স্বপ্ন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর