মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
৬৪ জেলা ও ৭৪টি প্রত্যন্ত উপজেলায় ৩ দিনব্যাপী বর্ণিল আয়োজনে শুরু হচ্ছে ‘নজরুল বর্ষ’ গণমাধ্যমকে তোষামোদির সংস্কৃতি থেকে বের হয়ে সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পথে এগিয়ে যাওয়ার আহ্বান : প্রধানমন্ত্রী তারেক রহমান সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে পিআইবির আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী আমলাপাড়ায় নেমুর মৃত্যুতে মসজিদে দোয়া অনুষ্ঠিত ​না:গঞ্জে  ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী’র প্রকল্প উদ্বোধন ও সরকারি অফিস  পরিদর্শন বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের পক্ষ থেকে বিভাগীয় কমিশনারকে ফুলেল শুভেচ্ছা প্রকাশিত সংবাদের নিন্দা ও প্রতিবাদ নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া পরিদর্শনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন চট্টগ্রামে পাঁচ বছরে দেড় কোটি বৃক্ষরোপণের লক্ষ্য: ডিসি জাহিদ শিক্ষার প্রকৃত উদ্দেশ্য শুধু সনদ নয়, মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হতে হবে : ডিসি জাহিদুল ইসলাম মিঞা

সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে পিআইবির আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

প্রেস বিজ্ঞপ্তি: / ৭ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ১৫ জুন, ২০২৬

সংবাদপত্রের কালো দিবস-২০২৬ উপলক্ষে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর আয়োজনে আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

সোমবার (১৫ জুন) রাজধানীর সার্কিট হাউজে অবস্থিত ‘তথ্য ভবনে’ এ প্রদর্শনীর আয়োজন করা হয়৷ বেলা সাড়ে ১০ টার সময়ে এ প্রদর্শনীর উদ্বোধন করা হয়।  এসময় উপস্থিত ছিলেন পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ।

উদ্বোধন অনুষ্ঠান শেষে পিআইবির প্রদর্শনী ঘুরে দেখেন মন্ত্রী৷ এসময় প্রদর্শনী সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন পিআইবির মহাপরিচালক। প্রদর্শনী সম্পর্কে তথ্যমন্ত্রী বলেন, ‘বাকশাল প্রবর্তনের বছরের ১৬ জুন চারটি পত্রিকা রেখে বাকিগুলোর অনুমোদন বাতিল করা হয়৷ একযোগে দেশের সিংহভাগ পত্রিকা বন্ধ করে দেওয়া ছিল শেখ মুজিবুর রহমানের মতো ব্যক্তিত্বের পতনের অন্যতম কারণ। এভাবেই তিনি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যান। পিআইবি সেসময়ের সংবাদপত্রে বিষয়গুলো কেমনে উঠে এসেছে সেগুলোর বিষয়ে প্রদর্শনী করেছেন, বিষয়টি গুরুত্বপূর্ণ। নতুন প্রজন্ম এখান থেকে নানান বিষয় জানার সুযোগ পাবে৷’ সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে আলোকচিত্র প্রদর্শনীর জন্য পিআইবিকে ধন্যবাদ জানান জহির উদ্দিন স্বপন।

পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেন, ‘ সমাজ-রাষ্ট্রের ফ্যাসিবাদীকরণ একদিনে হয় না, তা ধাপে ধাপেই অগ্রসর হয়৷ বাংলাদেশের গণমাধ্যমের বেলায় আদিপাপ ছিলম ১৯৭৫ সালের ১৬ জুন সংবাদপত্র ঘোষণা (সংশোধন) অধ্যাদেশ৷ যদি বহুদলীয় গণতন্ত্র বিকশিত করতে হয়৷ তবে বহুমত ও পথের সংবাদমাধ্যমের পথও সুগম রাখতে হবে।’ ফারুক ওয়াসিফ আরও বলেন, ‘পিআইবি সাংবাদিকদের প্রতিষ্ঠান। পিআইবি সাংবাদিকদের প্রশিক্ষণ, সাংবাদিকদের ডিগ্রি প্রদান, সংবাদ মাধ্যম নিয়ে গবেষণা ও প্রকাশনার পাশাপাশি নতুন প্রজন্মকে ইতিহাস জানবার সুযোগ করে দিচ্ছে। আজকের আলোকচিত্র প্রদর্শনী তারই অংশ।’

সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে ‘যেদিন বাংলাদেশ দৃষ্টি খোয়ালো, কণ্ঠ হারালো’ নামে একটি পুস্তিকা প্রকাশ করে পিআইবি৷ পুস্তিকাটি লেখেন পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ। এই পুস্তিকায় কিভাবে সংবাদপত্রের কালো দিবসের প্রেক্ষাপট তৈরি হয়েছে, বাকশালের সময়ে গণমাধ্যমের অবস্থা কেমন ছিল, তা বিস্তারিত তুলে ধরেন ফারুক ওয়াসিফ। পরবর্তী সময়ে বহুদলীয় গণতন্ত্রের মাধ্যমে স্বাধীন সাংবাদিকতার সূচনা, পিআইবি প্রতিষ্ঠা করা, প্রেসক্লাব ও প্রেস কাউন্সিল গঠনের বিষয়েও আলোচনা করা হয় পুস্তিকায়৷

আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে তথ্য ভবনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকসহ নানা স্তরের মানুষ এসময় উপস্থিত ছিলেন।

 

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর