বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয় আর্জেন্টিনা ভক্তদের জন্য ফ্রি প্যালেস্টাইন ক্যাম্পেইন সঠিক তথ্য না জানায় মানুষ অবৈধ পথে বিদেশ পাড়ি জমায়: না’গঞ্জ ডিসি সাংবাদিক সোনালীর চিকিৎসা সহায়তায়  মানবিক সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন সদর ইউএনও এস এম ফয়েজ উদ্দিন নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে পরিচ্ছন্নতা অভিযান:  পরিচ্ছন্নতা নিয়ে জেলা প্রশাসকের কঠোর হুঁশিয়ারি ১৬ জুন, নারায়নগঞ্জ  চাষাঢ়া বোমা ট্র্যাজেডির  ২৬ বছর ৬৪ জেলা ও ৭৪টি প্রত্যন্ত উপজেলায় ৩ দিনব্যাপী বর্ণিল আয়োজনে শুরু হচ্ছে ‘নজরুল বর্ষ’ গণমাধ্যমকে তোষামোদির সংস্কৃতি থেকে বের হয়ে সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পথে এগিয়ে যাওয়ার আহ্বান : প্রধানমন্ত্রী তারেক রহমান সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে পিআইবির আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী আমলাপাড়ায় নেমুর মৃত্যুতে মসজিদে দোয়া অনুষ্ঠিত ​না:গঞ্জে  ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী’র প্রকল্প উদ্বোধন ও সরকারি অফিস  পরিদর্শন

আইন সহায়তা তথ্য রিপোর্টার মানবাধিকার ফাউন্ডেশন,নাঃগঞ্জ শাখা’র উদ্যোগে আলোচনা ও সদস্য মূল্যায়ন সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি- / ৩৪০ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫

গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত আইন সহায়তা তথ্য রিপোর্টার মানবাধিকার ফাউন্ডেশন এর নারায়ণগঞ্জ জেলা শাখা কমিটির উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে  আলোচনা ও সদস্য মূল্যায়ন সভা অনুষ্ঠিত হয়েছে।

১৩ ডিসেম্বর শনিবার বিকেল ৪ টায় নারায়ণগঞ্জ শহরের চাষাড়াস্থ  নারায়নগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

আইন সহায়তা তথ্য রিপোর্টার মানবাধিকার ফাউন্ডেশন, নারায়ণগঞ্জ জেলা শাখা’র সভাপতি মোঃ শফিকুল ইসলাম আরজু এর সভাপতিত্বে এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গবেষক, লেখক, কলামিস্ট ও জাতীয় মানবাধিকার সোসাইটি, নারায়নগঞ্জ জেলা শাখা’র সভাপতি ড. মো সাইদুল ইসলাম খান।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, কাস্ তি ফাউন্ডেশন এর চেয়ারম্যান এড. কাজী রুবায়েত হাসান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জয়গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের সভাপতি – কাজী তানভীর হাসান,নারায়ণগঞ্জ জেলা ট্রাফিক ইনচার্জ – এম,এ,করিম,হিউম্যান এইড ইন্টারন্যাশনাল, নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি – এড.সাহিদুল ইসলাম টিটু, আইন সহায়তা তথ্য রিপোর্টার মানবাধিকার ফাউন্ডেশন এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র সদস্য সচিব এস,এম,জহিরুল ইসলাম বিদ্যুৎ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত পাঠ ও দোয়ার মোনাজাত করেন সংগঠনের সদস্য শুক্কুর মাহমুদ জুয়েল। শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন।

উপস্থিত অতিথিরা সকলেই মানুষের অধিকার সম্পর্কে সচেতন হওয়া এবং অধিকার বাস্তবায়নে করনীয় পদক্ষেপ সম্পর্কে আলোচনা তুলে ধরেন এবং মানুষের কল্যাণে কাজ করার উৎসব দেন। সেই সাথে দেশ ও সমাজের উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করার আহ্বান জানান।
এ সময় সংগঠনের সদস্যদের মধ্যে হতে ২০২৫ এ যারা দক্ষতার সহিত সাংগঠনিক কাজ, মানবিক সেবা মূলক কার্যক্রমে  অংশগ্রহণ ও সেবা মূলক  কাজ করেছেন তাদেরকে সদস্য মূল্যায়ন সন্মাননা স্মারক -২০২৫ ঘোষণা করা হয় এবং অতিথিদের মাধ্যমে সন্মাননা স্মারক প্রদান করা হয়।

সদস্য মূল্যায়ন সন্মাননা পেলেন যারা তারা হলেন-মহিলা বিষয়ক সম্পাদক – এড. মনি গাঙ্গুলি,ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক- বাবেয়া খন্দকার রিয়া, অর্থ বিষয়ক সম্পাদক – শাকিলা ইসলাম, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক – জহিরুল ইসলাম মিন্টু,নির্বাহী সদস্য -সোহাগ, শুক্কুর মাহমুদ জুয়েল ও-এস এ বিপ্লব।
এ সময় সংগঠন সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ জাকির হোসেন,আফরোজা আক্তার,ওয়ারদে রহমান প্রমূখ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর