বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয় আর্জেন্টিনা ভক্তদের জন্য ফ্রি প্যালেস্টাইন ক্যাম্পেইন সঠিক তথ্য না জানায় মানুষ অবৈধ পথে বিদেশ পাড়ি জমায়: না’গঞ্জ ডিসি সাংবাদিক সোনালীর চিকিৎসা সহায়তায়  মানবিক সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন সদর ইউএনও এস এম ফয়েজ উদ্দিন নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে পরিচ্ছন্নতা অভিযান:  পরিচ্ছন্নতা নিয়ে জেলা প্রশাসকের কঠোর হুঁশিয়ারি ১৬ জুন, নারায়নগঞ্জ  চাষাঢ়া বোমা ট্র্যাজেডির  ২৬ বছর ৬৪ জেলা ও ৭৪টি প্রত্যন্ত উপজেলায় ৩ দিনব্যাপী বর্ণিল আয়োজনে শুরু হচ্ছে ‘নজরুল বর্ষ’ গণমাধ্যমকে তোষামোদির সংস্কৃতি থেকে বের হয়ে সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পথে এগিয়ে যাওয়ার আহ্বান : প্রধানমন্ত্রী তারেক রহমান সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে পিআইবির আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী আমলাপাড়ায় নেমুর মৃত্যুতে মসজিদে দোয়া অনুষ্ঠিত ​না:গঞ্জে  ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী’র প্রকল্প উদ্বোধন ও সরকারি অফিস  পরিদর্শন

১৬ জুন, নারায়নগঞ্জ  চাষাঢ়া বোমা ট্র্যাজেডির  ২৬ বছর

নিউজ ডেক্স : / ৩৫ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

১৬ জুন  দেশের ইতিহাসে অন্যতম একটি নৃশংস ও বর্বরোচিত কালো দিন।২০০১ সালের ১৬ জুন  এই দিনে  নারায়ণগঞ্জের চাষাঢ়া আওয়ামী লীগ কার্যালয়ে চালানো সেই ভয়াবহ ও কাপুরুষোচিত বোমা হামলার আজ ২৬ বছর পূর্ণ হলো।

​দুই যুগেরও বেশি সময় (২৬ বছর) পার হয়ে গেলেও এই বর্বরোচিত হত্যাকাণ্ডের চূড়ান্ত বিচার সম্পন্ন না হওয়া অত্যন্ত দুঃখজনক এবং নিহতের স্বজন ও পঙ্গুত্ব বরণকারীদের জন্য চরম হতাশার।

 

সেই ভয়াবহ ও কাপুরুষোচিত বোমা হামলায় ছাত্রলীগ নেতা সাঈদুল হাসান বাপ্পীসহ মোট ২০ জন নিহত হন এবং তৎকালীন সংসদ সদস্যসহ অর্ধশতাধিক নেতাকর্মী ও সাধারণ মানুষ আহত হন এবং  অনেকেই চিরতরে পঙ্গুত্ব বরণ করেন।

​ঘটনার বিষয়ে  দুটি মামলা (হত্যা ও বিস্ফোরক আইন) দায়ের করা হলেও দীর্ঘ ২৬ বছরেও বিচার কাজ চূড়ান্ত রূপ পায়নি। রাজনৈতিক ক্ষমতার পালাবদল ও নানা আইনি জটিলতায় বারবার তদন্ত কর্মকর্তা পরিবর্তন হয়েছে।

সূত্রে জানা যায় যে, দীর্ঘ ১২ বছর পর ২০১৩ সালে সিআইডি ৬ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে।মামলাটি এখনো আদালতে বিচারাধীন এবং রায় ঘোষণার প্রক্রিয়া নানা আইনি ও প্রযুক্তিগত জটিলতায় আটকে আছে।

 

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর