বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয় আর্জেন্টিনা ভক্তদের জন্য ফ্রি প্যালেস্টাইন ক্যাম্পেইন সঠিক তথ্য না জানায় মানুষ অবৈধ পথে বিদেশ পাড়ি জমায়: না’গঞ্জ ডিসি সাংবাদিক সোনালীর চিকিৎসা সহায়তায়  মানবিক সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন সদর ইউএনও এস এম ফয়েজ উদ্দিন নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে পরিচ্ছন্নতা অভিযান:  পরিচ্ছন্নতা নিয়ে জেলা প্রশাসকের কঠোর হুঁশিয়ারি ১৬ জুন, নারায়নগঞ্জ  চাষাঢ়া বোমা ট্র্যাজেডির  ২৬ বছর ৬৪ জেলা ও ৭৪টি প্রত্যন্ত উপজেলায় ৩ দিনব্যাপী বর্ণিল আয়োজনে শুরু হচ্ছে ‘নজরুল বর্ষ’ গণমাধ্যমকে তোষামোদির সংস্কৃতি থেকে বের হয়ে সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পথে এগিয়ে যাওয়ার আহ্বান : প্রধানমন্ত্রী তারেক রহমান সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে পিআইবির আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী আমলাপাড়ায় নেমুর মৃত্যুতে মসজিদে দোয়া অনুষ্ঠিত ​না:গঞ্জে  ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী’র প্রকল্প উদ্বোধন ও সরকারি অফিস  পরিদর্শন

সঠিক তথ্য না জানায় মানুষ অবৈধ পথে বিদেশ পাড়ি জমায়: না’গঞ্জ ডিসি

নিজস্ব প্রতিনিধি- / ৯ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ১৭ জুন, ২০২৬

সঠিক তথ্য না জানায়, মানুষ অবৈধ পথে বিদেশ পাড়ি জমায়। সরকারী ও বেসরকারী বিভিন্ন খাতের মধ্যে সমন্বিত সহযোগিতার মাধ্যমে মানব পাচার ও অভিবাসন চোরাচালান প্রতিরোধে কার্যকর সুফল পাওয়া সম্ভব।

মঙ্গলবার (১৬ জুন) সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ রায়হান কবির উপরোক্ত কথাগুলো বলেছেন।

অস্ট্রেলিয়া সরকারের অর্থায়নে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম আয়োজিত “ম্যাস ক্যাম্পেইন টু কমব্যাট হিউম্যান ট্রাফিকিং এন্ড পিপল স্মাগলিং” শীর্ষক প্রকল্পের আওতায় ও-ই কর্মশালার আয়োজন করা হয়।

প্রধান অতিথি তার বক্তব্যে জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে ইউনিয়ন এবং উপজেলা ভিত্তিক স্থানীয় প্রশাসনকে সক্রিয় ও সংগঠিত করার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন আবুল ফজল মুহম্মদ মুশিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রসিকিউশন) মোঃ ইব্রাহিম হোসেন।

ও-ই কর্মশালায় সভাপতিত্ব করেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সিফাত উদ্দিন। তিনি বলেন- কর্মশালায় উপস্থিত অতিথিরা আজ যা জেনে যাচ্ছেন, তা যেনো পরবর্তীতে তারা সাধারণ মানুষকে জানান। পাশাপাশী মানব পাচারে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় নিয়ে আসতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জোড়ালো ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

উক্ত কর্মশালায় মানব পাচার এবং অভিবাসী চোরাচালান নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন- ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের ম্যানেজার শায়লা শারমিন।

ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের নারায়ণগঞ্জ সেন্টার ম্যানেজার শর্মী আরা হোসেন’র সঞ্চালনায় ও-ই কর্মশালায় এসময় আরও উপস্থিত ছিলেন- সংশ্লিষ্ট সরকারী কর্মকর্তাবৃন্দ, ধর্মীয় নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধি বৃন্দ।

উল্লেখ্য, বিশ্বের শীর্ষস্থানীয় বেসরকারী উন্নয়ন সংস্থা ব্র্যাক ১৯৭২ সাল হতে মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। এর মধ্যে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম ২০০৬ সাল থেকে দেশের অভিবাসন প্রবণ জেলা সমূহকে সঠিক তথ্যের মাধ্যমে নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ, মানব পাচার রোধে সচেতনতা বৃদ্ধি, বিদেশ ফেরতদের পুনঃ একত্রীকরণ ও প্রয়োজনীয় প্রশিক্ষণ সহ নানাবিধ সহযোগিতামূলক কার্যক্রম বাস্তবায়ন করে আসছে।

 

 

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর