সংবাদ শিরোনাম
আধাঁরের আলো প্রতিবন্ধী কল্যাণ সংস্থার পাঠদান: পরিদর্শনে এড. এ,কে,এম,সোহাগ রহমান
নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ থানাধীন গোদনাইল মধুগড় এলাকায় প্রতি সপ্তাহের ন্যায় ১১ সেপ্টেম্বর শুক্রবার সকালে আধারে আলো প্রতিবন্ধী কল্যাণ সংস্থার উদ্যোগে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে পাঠদান কর্মসূচি পালন করা হয় এবং পাঠদান শেষে শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়।
এ সময় সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি এম আর সেলিম এর সার্বিক তত্বাবধানে অতিথি হিসেবে উপস্থিত হয়ে শিক্ষা প্রতিষ্ঠানে পরিদর্শন করেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও জজ কোর্ট ও জজ কোর্ট নারায়ণগঞ্জ এর এডভোকেট এ,কে,এম, সোহাগ রহমান।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক শাকিলা ইসলাম ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।
এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর








আপনার মন্তব্য প্রদান করুন...