সচেতন বাড়াতে রাস্তা পরিস্কার করলেন নারায়ণগঞ্জ স্বজনেরা
এলাকার মানুষকে সচেতন রাখতে যুগান্তর স্বজন সমাবেশ নারায়ণগঞ্জ জেলা উদ্যোগে পুরান কোট এলাকায় পরিস্কার – পরিচ্ছন্নতা কর্মসুচি পালিত হয়েছে ১২ সেপ্টেম্বর (শনিবার) সকালে। ডেঙ্গু ও এডিস মশার প্রকোপ বৃদ্ধি পাওয়ার কারনে এবং রাস্তায় ময়লা আর্বজন পরিস্কার – পরিচ্ছন্ন রাখতে হবে পথচারীদের বিশেষ ভাবে সচেতন করা হয়। আমাদের শহর আমাদেরই পরিস্কার রাখতে হবে। অপরিস্কার থাকার কারনে বিভিন্ন ভাইরাস ও রোগব্যাধি দিন দিন বেড়ে যাচ্ছে। রাস্তাঘাট পরিস্কার পরিচ্ছন্ন থাকলে, নিজেদের কাপড় চোপড় পরিস্কার রাখলে এবং বাসায় গিয়ে সাবান দিয়ে ভালো করে হাত ধৌত করলে বিভিন্ন রোগ বালাই ও ভাইরাস থেকে রক্ষা পাওয়া অনেকখানি সম্ভব হবে। পরিষ্কার – পরিচ্ছন্ন কর্মসূচি স্বজনের সভাপতি জাহাঙ্গীর ডালিমের নেতৃত্বে স্বজনের পরিষ্কার পরিচ্ছন্ন কমর্ীরা উপস্থিত ছিলেন- সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, তথ্য প্রযুক্তি সম্পাদক- সঞ্জয় দত্ত, প্রচার সম্পাদক মো: আল-আমিন, সদস্য- মোঃ ইমরান, তাওহীদ হৃদয়, বিল্লাল হোসেন, মোঃ ইমরান, মোঃ ফয়সাল, মনির তালুকদার সহ স্বজনেরা।








আপনার মন্তব্য প্রদান করুন...