নারায়ণগঞ্জে ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন
ডেঙ্গু প্রতিরোধ ও নগরীকে পরিচ্ছন্ন রাখতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে “ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬চ্ উপলক্ষে বর্ণাঢ্য রেলি ও পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্য দিয়ে উদ্বোধন করা হয়েছে।
১২ সেপ্টেম্বর শনিবার সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ফতুল্লা স্টেডিয়ামের সামনে এ কর্মসূচির উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির।
“পরিষ্কার পরিবেশ, ডেঙ্গুমুক্ত বাংলাদেশচ্ স্লোগানকে সামনে রেখে জাতীয় কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসন। জাতীয় পর্যায়ে একই কর্মসূচি আজ সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্বোধন করেন।
জেলা প্রশাসন জানিয়েছে, অভিযানের অংশ হিসেবে আগামী তিন মাস প্রতি শনিবার জেলার সকল সরকারি দপ্তর, স্থাপনা, শিক্ষা প্রতিষ্ঠান ও জনসমাগমস্থলে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হবে। একইসঙ্গে জেলার সকল উপজেলা ও ইউনিয়ন পরিষদেও এ কার্যক্রম একযোগে শুরু হয়েছে।
কর্মসূচির মূল লক্ষ্য— এডিস মশার প্রজননস্থল ধ্বংস, জমে থাকা পানি অপসারণ, জনসচেতনতা বৃদ্ধি এবং সরকারি-বেসরকারি সকল পর্যায়ে পরিচ্ছন্নতা সংস্কৃতি গড়ে তোলা।
জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির বলেন,“ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়। জনগণের সক্রিয় অংশগ্রহণ ছাড়া এডিস মশা নিয়ন্ত্রণ সম্ভব নয়। প্রতি শনিবার আমরা সরকারি দপ্তরগুলোতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চালাব। পাশাপাশি বাড়ির ছাদ, আঙিনা ও আশপাশে কোথাও যেন পানি জমে না থাকে সে বিষয়ে নাগরিকদের সচেতন হতে হবে। আমাদের লক্ষ্য একটি ডেঙ্গুমুক্ত ও পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ গড়ে তোলা।
এ সময় বিশেষ অতিথি পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, “আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি জনস্বাস্থ্য রক্ষাও আমাদের দায়িত্ব। ডেঙ্গু প্রতিরোধে জেলা পুলিশ প্রশাসনকে সব ধরনের সহযোগিতা দেবে। অভিযানে কেউ বাধা দিলে বা সরকারি নির্দেশ অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে আমরা বিশ্বাস করি, জনগণকে সঙ্গে নিয়েই এ অভিযান সফল করতে হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা,নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।








আপনার মন্তব্য প্রদান করুন...