কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত
কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাত আটটায় শহরের বাবরআলী রেলগেট সংলগ্ন ইউনিয়নের নিজস্ব কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
সভায় সংগঠনের বর্তমান কার্যক্রম, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব, গণমাধ্যমের নৈতিকতা এবং সমসাময়িক চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন সাংবাদিকতার মূল ভিত্তি। পেশাগত মানোন্নয়ন ও নৈতিক সাংবাদিকতা চর্চার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।
বক্তারা আরও বলেন, বর্তমান সময়ে স্থানীয় পর্যায়ে সাংবাদিকরা নানাবিধ চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছেন। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় সংগঠনের ভূমিকা আরও জোরদার করা প্রয়োজন। সাংবাদিকদের অধিকার রক্ষা, পেশাগত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গড়ে তুলতে কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়ন সক্রিয়ভাবে কাজ করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
সভায় উপস্থিত ছিলেন কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি নজরুল ইসলাম মুকুল, সাধারণ সম্পাদক মোকাদ্দেস হোসেন সেলিম, যুগ্ম সম্পাদক এ.জে. সুজন, সাংগঠনিক সম্পাদক আবু মনি সাকলায়েন এলিন, কোষাধ্যক্ষ আকরামুজ্জামান আরিফ, প্রচার সম্পাদক মো. শরিফুল ইসলাম, দপ্তর সম্পাদক মো. আমিন হাসান এবং সদস্যবৃন্দ—মো. লাল্টু আহমেদ, ইসমাইল হোসেন ও মো. রোমান উদ্দিন খান।
সভা শেষে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও ফলপ্রসূ করার লক্ষ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। উপস্থিত সদস্যরা সংগঠনের ঐক্য ও কার্যক্রম জোরদারে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।








আপনার মন্তব্য প্রদান করুন...