বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয় আর্জেন্টিনা ভক্তদের জন্য ফ্রি প্যালেস্টাইন ক্যাম্পেইন সঠিক তথ্য না জানায় মানুষ অবৈধ পথে বিদেশ পাড়ি জমায়: না’গঞ্জ ডিসি সাংবাদিক সোনালীর চিকিৎসা সহায়তায়  মানবিক সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন সদর ইউএনও এস এম ফয়েজ উদ্দিন নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে পরিচ্ছন্নতা অভিযান:  পরিচ্ছন্নতা নিয়ে জেলা প্রশাসকের কঠোর হুঁশিয়ারি ১৬ জুন, নারায়নগঞ্জ  চাষাঢ়া বোমা ট্র্যাজেডির  ২৬ বছর ৬৪ জেলা ও ৭৪টি প্রত্যন্ত উপজেলায় ৩ দিনব্যাপী বর্ণিল আয়োজনে শুরু হচ্ছে ‘নজরুল বর্ষ’ গণমাধ্যমকে তোষামোদির সংস্কৃতি থেকে বের হয়ে সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পথে এগিয়ে যাওয়ার আহ্বান : প্রধানমন্ত্রী তারেক রহমান সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে পিআইবির আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী আমলাপাড়ায় নেমুর মৃত্যুতে মসজিদে দোয়া অনুষ্ঠিত ​না:গঞ্জে  ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী’র প্রকল্প উদ্বোধন ও সরকারি অফিস  পরিদর্শন

খালেদা জিয়া’র রোগমুক্তি ও সুস্থতা কামনায় জাকির খান’র উদ্যোগে দোয়া অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি- / ১৮৩ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫

 বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র আশু রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় নারায়ণগঞ্জ জেলা ছাত্র দলের সাবেক সভাপতি জাকির খান’র উদ্যোগে মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়েছে।
শুক্রবার (১২ ডিসেম্বর) বাদ জুম্মা ফতুল্লা থানাধীন দেওভোগ এলাকার নাগবাড়ি ডি. এস. এস. ক্লাব মাঠে এ মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।
ও-ই মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজনে এসময় আরও উপস্থিত ছিলেন- দেওভোগ পোশাক প্রস্তুতকারক মালিক সমিতির সভাপতি কবির হোসেন খান, নারায়ণগঞ্জ জেলা প্রজন্ম দলের আহবায়ক সলিমুল্লাহ করিম সেলিম, বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশন এর পরিচালক ও সাবেক যুব দল নেতা পারভেজ মল্লিক, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, সদর থানা বিএনপি’র যুগ্ম আহবায়ক দিদার খন্দকার সহ বিভিন্ন এলাকার অসংখ্য নেতা-কর্মীরা।
বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের অংশগ্রহণে মিলাদ মাহফিল শেষে মোনাজাতে বেগম খালেদা জিয়া’র দ্রুত আরোগ্য, সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া প্রার্থণা করা হয়। সে-ই সাথে দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়। পরে উপস্থিত সকল মেহমানদের রান্না করা তোবারক খাওয়ানো হয়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর