বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয় আর্জেন্টিনা ভক্তদের জন্য ফ্রি প্যালেস্টাইন ক্যাম্পেইন সঠিক তথ্য না জানায় মানুষ অবৈধ পথে বিদেশ পাড়ি জমায়: না’গঞ্জ ডিসি সাংবাদিক সোনালীর চিকিৎসা সহায়তায়  মানবিক সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন সদর ইউএনও এস এম ফয়েজ উদ্দিন নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে পরিচ্ছন্নতা অভিযান:  পরিচ্ছন্নতা নিয়ে জেলা প্রশাসকের কঠোর হুঁশিয়ারি ১৬ জুন, নারায়নগঞ্জ  চাষাঢ়া বোমা ট্র্যাজেডির  ২৬ বছর ৬৪ জেলা ও ৭৪টি প্রত্যন্ত উপজেলায় ৩ দিনব্যাপী বর্ণিল আয়োজনে শুরু হচ্ছে ‘নজরুল বর্ষ’ গণমাধ্যমকে তোষামোদির সংস্কৃতি থেকে বের হয়ে সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পথে এগিয়ে যাওয়ার আহ্বান : প্রধানমন্ত্রী তারেক রহমান সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে পিআইবির আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী আমলাপাড়ায় নেমুর মৃত্যুতে মসজিদে দোয়া অনুষ্ঠিত ​না:গঞ্জে  ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী’র প্রকল্প উদ্বোধন ও সরকারি অফিস  পরিদর্শন

গলাচিপা’র  ‘ফাইটার মনির’ গ্রেফতার; অভিযান অব্যাহত থাকবে :এসপি মিজানুর রহমান মুন্সী

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ : / ১৭৩ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নারায়ণগঞ্জ জেলার আইন-শৃঙ্খলা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার জন্য বিশেষ নির্দেশনা দিয়েছেন পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান মুন্সী।তার নির্দেশনায় প্রতিদিনই জেলার বিভিন্ন থানায় বিভিন্ন বিষয়ে অভিযান অব্যাহত চলছে।তারই ধারাবাহিকতায় ৬ ই জানুয়ারি মঙ্গলবার নারায়ণগঞ্জ জেলা পুলিশ নারায়ণগঞ্জ জেলা শহরের গলাচিপা এলাকা থেকে মাদক ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ কুখ্যাত অপরাধী ও চিহ্নিত সন্ত্রাসী হিসেবে পরিচিত ‘ফাইটার মনির’ কে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।এ ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে গলাচিপা এলাকার একটি আস্তানা থেকে তাকে আটক করা হয়।

অভিযানের সময় তার হেফাজত থেকে মাদকদ্রব্য, ধারালো দেশীয় অস্ত্র, চাপাতি, ছুরি, রামদা ও অন্যান্য সন্ত্রাসী কাজে ব্যবহৃত উপকরণ উদ্ধার করা হয়।

ধারণা করা হচ্ছে, এসব অস্ত্র ব্যবহার করে এলাকায় দীর্ঘদিন ধরে ভয়ভীতি সৃষ্টি ও অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল সে।

স্থানীয় সূত্রগুলো জানায়, ফাইটার মনির দীর্ঘদিন ধরে গলাচিপা ও আশপাশের এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজি ও সন্ত্রাসী তৎপরতার সঙ্গে জড়িত।তার নাম বললেই স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ত।অভিযোগ রয়েছে, প্রভাবশালী কিছু ব্যক্তি ও অপরাধচক্রের ছত্রচ্ছায়ায় সে দীর্ঘদিন ধরে প্রকাশ্যে চলাফেরা করলেও আইনের আওতার বাইরে ছিল।

আইনশৃঙ্খলা বাহিনীর একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান,
“গ্রেফতারকৃত ফাইটার মনিরের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে।তার বিরুদ্ধে মাদক, অস্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ড সংক্রান্ত মামলার প্রস্তুতি চলছে।

পাশাপাশি তার মোবাইল ফোন, কল লিস্ট ও ডিজিটাল ডাটা বিশ্লেষণ করে পুরো নেটওয়ার্ক ও সহযোগীদের শনাক্ত করার কাজ চলমান রয়েছে।”

এ ঘটনায় সচেতন মহল মনে করছে, শুধুমাত্র একজনকে গ্রেফতার করলেই দায়িত্ব শেষ হয়ে যায় না।বরং তাকে কে বা কারা দীর্ঘদিন ধরে আশ্রয় ও প্রশ্রয় দিয়ে এসেছে, কার ইশারায় সে এলাকায় মাদক ও অস্ত্রের ব্যবসা নিয়ন্ত্রণ করছিল-সেসব নেপথ্য শক্তিকে চিহ্নিত করে আইনের আওতায় আনা জরুরি।

নারায়ণগঞ্জবাসীর দাবি, এই গ্রেফতারের মাধ্যমে যেন শুধু ‘ফাইটার মনির’ নয়, বরং তার পুরো অপরাধী সিন্ডিকেট, মাদক সরবরাহকারী, অস্ত্র যোগানদাতা ও রাজনৈতিক বা প্রভাবশালী আশ্রয়দাতাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হয়।

একই সঙ্গে নারায়ণগঞ্জ জেলা পুলিশ, নারায়ণগঞ্জ জেলা ডিবি, র‍্যাব-১১ ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বিত অভিযান আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন তারা।

এদিকে গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে নারায়ণগঞ্জ জেলা শহরের গলাচিপা এলাকায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছে সাধারণ মানুষ।স্থানীয়দের আশা, এই অভিযান নারায়ণগঞ্জ শহরকে মাদক ও সন্ত্রাসমুক্ত করার ক্ষেত্রে একটি দৃষ্টান্তমূলক পদক্ষেপ হিসেবে কাজ করবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর