বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয় আর্জেন্টিনা ভক্তদের জন্য ফ্রি প্যালেস্টাইন ক্যাম্পেইন সঠিক তথ্য না জানায় মানুষ অবৈধ পথে বিদেশ পাড়ি জমায়: না’গঞ্জ ডিসি সাংবাদিক সোনালীর চিকিৎসা সহায়তায়  মানবিক সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন সদর ইউএনও এস এম ফয়েজ উদ্দিন নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে পরিচ্ছন্নতা অভিযান:  পরিচ্ছন্নতা নিয়ে জেলা প্রশাসকের কঠোর হুঁশিয়ারি ১৬ জুন, নারায়নগঞ্জ  চাষাঢ়া বোমা ট্র্যাজেডির  ২৬ বছর ৬৪ জেলা ও ৭৪টি প্রত্যন্ত উপজেলায় ৩ দিনব্যাপী বর্ণিল আয়োজনে শুরু হচ্ছে ‘নজরুল বর্ষ’ গণমাধ্যমকে তোষামোদির সংস্কৃতি থেকে বের হয়ে সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পথে এগিয়ে যাওয়ার আহ্বান : প্রধানমন্ত্রী তারেক রহমান সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে পিআইবির আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী আমলাপাড়ায় নেমুর মৃত্যুতে মসজিদে দোয়া অনুষ্ঠিত ​না:গঞ্জে  ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী’র প্রকল্প উদ্বোধন ও সরকারি অফিস  পরিদর্শন

নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাচনী প্রচারসামগ্রী অপসারণের নির্দেশনা

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ : / ২১৪ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর নির্বাচনী আচরণবিধি বাস্তবায়নের পদক্ষেপ নিয়েছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির।

এ লক্ষ্যে জেলার বিভিন্ন উপজেলা ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় সব ধরনের নির্বাচনী প্রচারণা সামগ্রী ৪৮ ঘণ্টার মধ্যে অপসারণের নির্দেশনা দিয়েছে জেলা প্রশাসকের কার্যালয়।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবির স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের তফসিল অদ্য ১১ ডিসেম্বর ২০২৫ তারিখে ঘোষণা করা হয়েছে। এ প্রেক্ষিতে নারায়ণগঞ্জ জেলার সম্ভাব্য রাজনৈতিক প্রার্থীগণের পোস্টার, ব্যানার, দেয়াল লিখন, বিলবোর্ড, তোরণ, প্যান্ডেল, আলোকসজ্জা ও নির্বাচনী ক্যাম্পসহ সব ধরনের প্রচারণা সামগ্রী আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নিজ খরচে অপসারণ করতে হবে।”

এতে আরও উল্লেখ করা হয়, নির্ধারিত সময়ের মধ্যে এসব প্রচারণা সামগ্রী অপসারণ না করা হলে “সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা–২০২৫” এর লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞপ্তির অনুলিপি মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, নির্বাচন কমিশন সচিবালয়, ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার, পুলিশ সুপার, জেলা পরিষদ ও সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাসহ জেলার সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তাদের কাছে প্রেরণ করা হয়েছে।

এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা, পৌর প্রশাসক, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, থানার অফিসার ইনচার্জ এবং জেলা তথ্য অফিসারদের মাইকযোগে বিজ্ঞপ্তিটি প্রচারের নির্দেশনা দেওয়া হয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর