নারায়নগঞ্জ জেলা প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ আমরা জুলাই যোদ্ধা সংগঠনের নেতৃবৃন্দের
নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোঃ রায়হান কবির-এর সঙ্গে (১৭ মে) রবিবার সৌজন্য সাক্ষাৎ করেছেন ‘আমরা জুলাই যোদ্ধা’ সংগঠনের নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখা কমিটির নেতৃবৃন্দ।
এসময় জুলাই যোদ্ধারা ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানান এবং জেলা ও মহানগর শাখার আহবায়ক কমিটির তালিকা তাঁর হাতে তুলে দেন। এরপর সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন সামাজিক, মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।
সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা শাখার আহ্বায়ক মাহবুব আলম, সদস্য সচিব মোহাজ্জেম হোসেন সাগর, সিনিয়র যুগ্ম আহ্বায়ক দিলশান আফরিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ নাজমুল হাসান (রুমি), যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান ইমন ও কাউসার আহমেদ সুমন।
এছাড়াও মহানগর শাখার আহ্বায়ক মেহেদী হাসান মিরাজ, সদস্য সচিব আলিমুল ইসলাম সিফাত এবং সদস্য আতাহারুল হক আকাশ উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে ‘আমরা জুলাই যোদ্ধা’-র নেতৃবৃন্দ সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা, সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম এবং তরুণদের সম্পৃক্ততা বৃদ্ধির বিষয়ে আলোচনা করেন।
এ সময় জেলা প্রশাসক সংগঠনের ইতিবাচক কার্যক্রমকে স্বাগত জানিয়ে জনকল্যাণমূলক কাজে এগিয়ে আসার আহ্বান জানান ও প্রয়োজনীয় ক্ষেত্রে সব ধরণের সহযোগিতার আশ্বাস দেন।








আপনার মন্তব্য প্রদান করুন...