বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয় আর্জেন্টিনা ভক্তদের জন্য ফ্রি প্যালেস্টাইন ক্যাম্পেইন সঠিক তথ্য না জানায় মানুষ অবৈধ পথে বিদেশ পাড়ি জমায়: না’গঞ্জ ডিসি সাংবাদিক সোনালীর চিকিৎসা সহায়তায়  মানবিক সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন সদর ইউএনও এস এম ফয়েজ উদ্দিন নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে পরিচ্ছন্নতা অভিযান:  পরিচ্ছন্নতা নিয়ে জেলা প্রশাসকের কঠোর হুঁশিয়ারি ১৬ জুন, নারায়নগঞ্জ  চাষাঢ়া বোমা ট্র্যাজেডির  ২৬ বছর ৬৪ জেলা ও ৭৪টি প্রত্যন্ত উপজেলায় ৩ দিনব্যাপী বর্ণিল আয়োজনে শুরু হচ্ছে ‘নজরুল বর্ষ’ গণমাধ্যমকে তোষামোদির সংস্কৃতি থেকে বের হয়ে সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পথে এগিয়ে যাওয়ার আহ্বান : প্রধানমন্ত্রী তারেক রহমান সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে পিআইবির আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী আমলাপাড়ায় নেমুর মৃত্যুতে মসজিদে দোয়া অনুষ্ঠিত ​না:গঞ্জে  ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী’র প্রকল্প উদ্বোধন ও সরকারি অফিস  পরিদর্শন

ফতুল্লা দলিল লেখক সমিতিতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি- / ১৬১ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫

ফতুল্লা দলিল লেখক সমিতির কার্যকরী কমিটির সদস্য হাজী মোঃ ছামির আলী ও সমিতির অন্যান্য প্রয়াত দলিল লেখকদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বাদ যোহর ফতুল্লা দলিল লেখক সমিতির কার্যালয়ে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

মাহফিলের সভাপতিত্ব করেন ফতুল্লা দলিল লেখক সমিতির সভাপতি আব্দুল গফুর। পরিচালনা করেন বাংলাদেশ দলিল লেখক সমিতির কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি, নারায়ণগঞ্জ জেলা দলিল লেখক সমিতির সভাপতি এবং ফতুল্লা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সদর সাব-রেজিস্ট্রার আবদুল্লাহ আল ইমাম।

মাহফিলের সার্বিক তত্ত্বাবধানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা দলিল লেখক সমিতির সহ-ক্রীড়া সম্পাদক ও ফতুল্লা দলিল লেখক সমিতির প্রচার সম্পাদক মোঃ পাবেল মিয়া, দপ্তর সম্পাদক মোঃ দ্বীন ইসলাম চৌধুরী পলিম, যুগ্ম সাধারণ সম্পাদক নিজামুল ইসলাম বকুল, কার্যকরী সদস্য আবু বক্কর বাদল, আরিফুল ইসলাম আরিফ, সাধারণ সদস্য শরিফুল ইসলাম শরীফ ও দিলীপ চন্দ্র দাস শাওনসহ আরও অনেকে।

মিলাদ ও দোয়া শেষে উপস্থিত সকলে প্রয়াতদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর