বাংলাদেশ প্রগতি লেখক সংঘ নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে সাংস্কৃতিক সমাবেশ অনুষ্ঠিত
মুক্তিযুদ্ধের ৫৪ বছর উপলক্ষে বাংলাদেশ প্রগতি লেখক সংঘ নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে আজ ১২ ডিসেম্বর ২০২৫ শুক্রবার বিকাল ৩.৩০ টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এক সাংস্কৃতিক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রগতি লেখক সংঘ নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি জাকির হোসেন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কেন্দ্রীয় কমিটির সভাপতি এডভোকেট মন্টু ঘোষ, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি মনি সুপান্ত, বাংলাদেশ প্রগতি লেখক সংঘ কেন্দ্রীয় কমিটির সদস্য বিমল কান্তি দাস, কেন্দ্রীয় কমিটির সদস্য শ, ম, কামাল হোসেন।
আলোচনায় নেতৃবৃন্দ বলেন, দুইশো বছর ধরে ব্রিটিশবিরোধী আন্দোলন হয়েছে, ১৯৫২ তে ভাষা আন্দোলন হয়েছে, ১৯৫৪ তে যুক্তফ্রন্ট নির্বাচন, ৬২ তে শিক্ষা আন্দোলন, ৬৬ তে ৬দফা আন্দোলন, একই সময়ে ছাত্র সংগ্রাম পরিষদের ১১দফা আন্দোলন এবং ১৯৬৮-৬৯ এর গণঅভ্যুত্থান হয়েছে। এরপর ১৯৭০ এর নির্বাচন ও ৩০লক্ষ শহীদের জীবনের বিনিময়ে ৭১ এর মুক্তিযুদ্ধ, আমাদের স্বাধীনতা, আমাদের বাংলাদেশ। এই লড়াই সংগ্রামের ধারাবাহিকতায় আমাদের সংস্কৃতির বিকাশ ঘটেছে। আমাদের এই সকল ইতিহাসের সাথে আমাদের সংস্কৃতি অঙ্গাঙ্গিভাবে জড়িত।এর পরও গত ৫৪ বছর ধরে চলছে মুক্তির সংগ্রাম, অসমাপ্ত মুক্তিযুদ্ধ। আজকেও সেই মানুষের মুক্তির সংগ্রাম অব্যাহত আছে। শ্রেণিহীন বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠাই মানুষের শেষ লক্ষ্য।
নেতৃবৃন্দ বলেন, বর্তমান সময়ে সংস্কৃতির ওপর নানা ধরনের আগ্রাসন শুরু হয়েছে। দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকতে হবে, সংস্কৃতির ওপর কোন আগ্রাসন মেনে নেওয়া যাবে না। কোন ক্রমেই আমরা আর মধ্যযুগে ফিরে যেতে চাই না।
আলোচনা সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট শ্রমিক নেতা এডভোকেট মন্টু ঘোষ, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি মনি সুপান্ত, বাংলাদেশ প্রগতি লেখক সংঘের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জাকির হোসেন, কেন্দ্রীয় কমিটির সদস্য বিমল কান্তি দাস, গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য কবি রঘু অভিজিৎ রায় প্রমূখ।
সাংস্কৃতিক সমাবেশে আলোচনা সভা ছাড়াও ছিল কবিকণ্ঠে কবিতা পাঠ, আবৃত্তি, নৃত্য, মূকাভিনয় ও সংগীত।








আপনার মন্তব্য প্রদান করুন...