বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয় আর্জেন্টিনা ভক্তদের জন্য ফ্রি প্যালেস্টাইন ক্যাম্পেইন সঠিক তথ্য না জানায় মানুষ অবৈধ পথে বিদেশ পাড়ি জমায়: না’গঞ্জ ডিসি সাংবাদিক সোনালীর চিকিৎসা সহায়তায়  মানবিক সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন সদর ইউএনও এস এম ফয়েজ উদ্দিন নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে পরিচ্ছন্নতা অভিযান:  পরিচ্ছন্নতা নিয়ে জেলা প্রশাসকের কঠোর হুঁশিয়ারি ১৬ জুন, নারায়নগঞ্জ  চাষাঢ়া বোমা ট্র্যাজেডির  ২৬ বছর ৬৪ জেলা ও ৭৪টি প্রত্যন্ত উপজেলায় ৩ দিনব্যাপী বর্ণিল আয়োজনে শুরু হচ্ছে ‘নজরুল বর্ষ’ গণমাধ্যমকে তোষামোদির সংস্কৃতি থেকে বের হয়ে সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পথে এগিয়ে যাওয়ার আহ্বান : প্রধানমন্ত্রী তারেক রহমান সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে পিআইবির আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী আমলাপাড়ায় নেমুর মৃত্যুতে মসজিদে দোয়া অনুষ্ঠিত ​না:গঞ্জে  ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী’র প্রকল্প উদ্বোধন ও সরকারি অফিস  পরিদর্শন

বুবলি যুব কল্যণ সংস্থা’র ২য় বর্ষপূর্তি উদযাপন ও ইন্সপায়ার অ্যাওয়ার্ড প্রদান

নিজস্ব প্রতিনিধি- / ২২৬ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫

সামাজিক স্বেচ্ছাসেবী সেবা মূলক সংগঠন “বুবলি যুব কল্যাণ সংস্থা” এ-র ২য় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে ফ্যাশন শো,আলোচনা ও ইন্সপায়ার অ্যাওয়ার্ড -২০২৫ প্রদান অনুষ্ঠিত হয়।

৬ ডিসেম্বর সন্ধ্যা ৭ ঘটিকায় নারায়ণগঞ্জ শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে আনন্দঘন উৎসবমূখর পরিবেশের মধ্য দিয়ে বর্ষপূর্তি অনুষ্ঠিত হয়।

বুবলি যুব কল্যান সংস্থা’র সভাপতি বুবলি’র সভাপতিত্বে এ-ই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জন নন্দিত চলচিত্র তারকা রোজিনা।

এ- সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ও সাবেক তোলারাম কলেজের ভিপি মাশুকুল ইসলাম রাজিব, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র সদস্য মনোয়ার হোসেন শোখন, নারায়ণগঞ্জ মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা আঞ্জুমান আরা, ডে-কেয়ার সেন্টারের ছাবিকুন নাহার, নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র আহ্বায়ক কবি মোঃশফিকুল ইসলাম আরজু, ও সদস্য সচিব এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ,মিডিয়া ব্যক্তিত্ব জয় চৌধুরী, গৌতম, বুলবুল টুম্পা,তাজ তানিয়া, আদর আহম্মেদ, সোহেল, সাদমান সামীর।

উপস্থিত অতিথিরা সকলেই তাদের বক্তব্যে সংগঠনের উত্তরোত্তর সফলতা কামনা করেন এবং দেশ ও জনকল্যাণমুখী কাজ করার প্রেরণা দেন।

উৎসব মুখর এই আয়োজনে পুরুষ ও নারী উদ্যোক্তাদের অংশগ্রহনের মধ্য দিয়ে মনোমুগ্ধকর এক ফ্যাশান শো পরিবেশন করা হয়।
ফ্যাশন শো ও আলোচনা শেষে বুবলি যুব কল্যাণ সংস্থা’র পক্ষ থেকে উপস্থিত অতিথিদের মাধ্য দিয়ে ফ্যাশন শো-তে অংশগ্রহণকারী ও বিশেষ সম্মাননায় ভূষিত করে কয়েকজনকে ইন্সপায়ার অ্যাওয়ার্ড -২০২৫ হাতে তুলে দেন।
পরিশেষে বর্ষপূর্তি’র কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন আবৃত্তি শিল্পী সবুজ রায়।

 

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর