বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয় আর্জেন্টিনা ভক্তদের জন্য ফ্রি প্যালেস্টাইন ক্যাম্পেইন সঠিক তথ্য না জানায় মানুষ অবৈধ পথে বিদেশ পাড়ি জমায়: না’গঞ্জ ডিসি সাংবাদিক সোনালীর চিকিৎসা সহায়তায়  মানবিক সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন সদর ইউএনও এস এম ফয়েজ উদ্দিন নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে পরিচ্ছন্নতা অভিযান:  পরিচ্ছন্নতা নিয়ে জেলা প্রশাসকের কঠোর হুঁশিয়ারি ১৬ জুন, নারায়নগঞ্জ  চাষাঢ়া বোমা ট্র্যাজেডির  ২৬ বছর ৬৪ জেলা ও ৭৪টি প্রত্যন্ত উপজেলায় ৩ দিনব্যাপী বর্ণিল আয়োজনে শুরু হচ্ছে ‘নজরুল বর্ষ’ গণমাধ্যমকে তোষামোদির সংস্কৃতি থেকে বের হয়ে সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পথে এগিয়ে যাওয়ার আহ্বান : প্রধানমন্ত্রী তারেক রহমান সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে পিআইবির আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী আমলাপাড়ায় নেমুর মৃত্যুতে মসজিদে দোয়া অনুষ্ঠিত ​না:গঞ্জে  ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী’র প্রকল্প উদ্বোধন ও সরকারি অফিস  পরিদর্শন

মানবাধিকার সুরক্ষায় বিশ্ব মানবাধিকার দিবসে  মানব কল্যাণ পরিষদের শোভাযাত্রা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি- / ১৫৯ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫

 “মানবাধিকার, আমাদের নিত্যদিনের অপরিহার্য” প্রতিপাদ্য বিষয় নিয়ে নারায়ণগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার ১০ ডিসেম্বর বিকেলে স্বেচ্ছাসেবী সংগঠন মানব কল্যাণ পরিষদের উদ্যোগে সচেতনতা মূলক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
বাংলাদেশে তরুণদের নেতৃত্বে পরিচালিত ঐতিহাসিক জুলাই গণ- অভ্যুত্থানের প্রায় দেড় বছর পর মানবাধিকার রক্ষা ও উন্নয়নের লক্ষ্যে মানবাধিকার দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক হাসিনা মমতাজ। সফল ও শ্রেষ্ঠ সংগঠকের পুরস্কার প্রাপ্ত মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেটর প্রজিৎ কুমার ধর, মানব কল্যাণ পরিষদের মহাসচিব মোঃ নিজাম উদ্দিন, বিউটি এক্সপার্ট রোকসানা হক রিচি ও মোসলেমা খাতুন লাবণ্য। এছাড়াও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক ও তরুণ উদ্যোক্তাগণ।

শোভাযাত্রার পূর্বে মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়া বলেন, মানবাধিকারের সুরক্ষা রাষ্ট্র, সমাজ ও ব্যক্তির সার্বিক উন্নয়নের পূর্বশর্ত। আর যারা মানবাধিকার লঙ্ঘন এবং মিথ্যা বানোয়াট ভিত্তিহীন অপপ্রচার চালিয়ে মানহানি করে তাদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং মাদক সন্ত্রাস, চাঁদাবাজ ও অপপ্রচারের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে হবে।

এসময় মানবাধিকার দিবসের তাৎপর্য তুলে ধরে যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক হাসিনা মমতাজ বলেন, মানবাধিকারকে বিশ্বাসের একটি অংশ হিসেবে প্রচার করা উচিত, যাতে প্রতিটি মানুষের জীবনের মূল্য মর্যাদার সঙ্গে এবং কোনো বৈষম্য ছাড়াই প্রতিষ্ঠিত হয়। মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর