বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয় আর্জেন্টিনা ভক্তদের জন্য ফ্রি প্যালেস্টাইন ক্যাম্পেইন সঠিক তথ্য না জানায় মানুষ অবৈধ পথে বিদেশ পাড়ি জমায়: না’গঞ্জ ডিসি সাংবাদিক সোনালীর চিকিৎসা সহায়তায়  মানবিক সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন সদর ইউএনও এস এম ফয়েজ উদ্দিন নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে পরিচ্ছন্নতা অভিযান:  পরিচ্ছন্নতা নিয়ে জেলা প্রশাসকের কঠোর হুঁশিয়ারি ১৬ জুন, নারায়নগঞ্জ  চাষাঢ়া বোমা ট্র্যাজেডির  ২৬ বছর ৬৪ জেলা ও ৭৪টি প্রত্যন্ত উপজেলায় ৩ দিনব্যাপী বর্ণিল আয়োজনে শুরু হচ্ছে ‘নজরুল বর্ষ’ গণমাধ্যমকে তোষামোদির সংস্কৃতি থেকে বের হয়ে সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পথে এগিয়ে যাওয়ার আহ্বান : প্রধানমন্ত্রী তারেক রহমান সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে পিআইবির আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী আমলাপাড়ায় নেমুর মৃত্যুতে মসজিদে দোয়া অনুষ্ঠিত ​না:গঞ্জে  ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী’র প্রকল্প উদ্বোধন ও সরকারি অফিস  পরিদর্শন

মা ও মেয়ে’র নৃশংস হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান  ডোমেস্টিক ওয়ার্কার এমপ্লয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশ 

প্রেস বিজ্ঞপ্তি: / ২৪৫ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

রাজধানীর মোহাম্মদপুরে গৃহকর্মী আয়েশা আক্তারের হাতে গৃহকর্ত্রী লায়লা আফরোজা (৪৮) ও তাঁর মেয়ে নাফিসা নাওয়াল বিনতে আজিজের (১৫) নির্মম হত্যাকাণ্ডে দেশজুড়ে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনার দিন বাসায় থাকা স্বর্ণালংকার ও মালামাল চুরি করে পালানোর সময় আয়েশাকে ধরে ফেললে শুরু হয় ধস্তাধস্তি, এবং পরবর্তীতে ছুরি দিয়ে মা–মেয়েকে হত্যা করে পালিয়ে যায় বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে জানায় গৃহকর্মী। পুলিশ অভিযান চালিয়ে আয়েশা ও তাঁর স্বামীকে গ্রেপ্তার করে।
এই নৃশংস ঘটনার পরিপ্রেক্ষিতে ১১ ডিসেম্বর বৃহস্পতিবার  ডোমেস্টিক ওয়ার্কার এমপ্লয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশ (DWEAB) সংস্থার সেক্রেটারিয়াটে এক জরুরি সভার আয়োজন করে ঘটনার প্রতি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। সভায় বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে গৃহপরিচারিকা ও গৃহস্থ—উভয় পক্ষের মধ্যেই সহিংসতা বেড়ে চলেছে, যা সামাজিক নিরাপত্তা ও আস্থা—দুটোকেই প্রশ্নবিদ্ধ করছে।
সংগঠনের প্রেসিডেন্ট ড. আফরোজা পারভীন বলেন, “এ ধরনের হত্যাকাণ্ড দিনে দিনে বেড়েই চলেছে। শাস্তির কঠোর ও দ্রুত বাস্তবায়ন না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে। প্রতিটি পরিবারে নিরাপত্তার অনুভূতি ফিরিয়ে আনতে হলে আইনকে কার্যকর করতে হবে।”
সংগঠনের সাধারণ সম্পাদক নাসিমা বেগম বলেন, “বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা এখন অত্যন্ত জরুরি। এই ঘটনার দ্রুত বিচার ও অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে—তবেই এমন নির্মম ঘটনা প্রতিরোধ সম্ভব।”
সভায় আরো বক্তব্য রাখেন ডি ডাব্লিউ ইং এ বি এর নির্বাহী সদস্য মর্জিনা বেবি, নাসিমা হক, মিতা রহমান, সেলিনা খাতুন এবং আরো অনেকে। বক্তারা জানান, গৃহস্থ ও গৃহকর্মীর সুরক্ষা নিশ্চিত করতে সমন্বিত নীতি, পরিচয় নিবন্ধন, নিয়োগপত্র, এবং নিয়মিত মনিটরিংয়ের প্রয়োজন। DWEAB মনে করে, গৃহকর্মী কিংবা গৃহকর্তা—যেই অপরাধী হোক, আইনের আওতায় এনে ন্যায়বিচার নিশ্চিত করাই হবে নিরাপদ কর্মপরিবেশ প্রতিষ্ঠার প্রথম শর্ত।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর