বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয় আর্জেন্টিনা ভক্তদের জন্য ফ্রি প্যালেস্টাইন ক্যাম্পেইন সঠিক তথ্য না জানায় মানুষ অবৈধ পথে বিদেশ পাড়ি জমায়: না’গঞ্জ ডিসি সাংবাদিক সোনালীর চিকিৎসা সহায়তায়  মানবিক সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন সদর ইউএনও এস এম ফয়েজ উদ্দিন নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে পরিচ্ছন্নতা অভিযান:  পরিচ্ছন্নতা নিয়ে জেলা প্রশাসকের কঠোর হুঁশিয়ারি ১৬ জুন, নারায়নগঞ্জ  চাষাঢ়া বোমা ট্র্যাজেডির  ২৬ বছর ৬৪ জেলা ও ৭৪টি প্রত্যন্ত উপজেলায় ৩ দিনব্যাপী বর্ণিল আয়োজনে শুরু হচ্ছে ‘নজরুল বর্ষ’ গণমাধ্যমকে তোষামোদির সংস্কৃতি থেকে বের হয়ে সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পথে এগিয়ে যাওয়ার আহ্বান : প্রধানমন্ত্রী তারেক রহমান সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে পিআইবির আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী আমলাপাড়ায় নেমুর মৃত্যুতে মসজিদে দোয়া অনুষ্ঠিত ​না:গঞ্জে  ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী’র প্রকল্প উদ্বোধন ও সরকারি অফিস  পরিদর্শন

মোগরাপাড়া চৌরাস্তা নিয়ে সোনারগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তার ফেসবুকে স্ট্যাটাস

বর্তমান সংবাদ ডেস্ক / ১৭২ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ৭ মার্চ, ২০২৬

আসসালামু আলাইকুম

মোগরাপাড়া চৌরাস্তা উচ্ছেদ অভিযান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে। আপনাদের প্রত্যেকের মূল্যবান মতামতকে আমরা সম্মান জানাই। অনেকেই মন্তব্য করছেন ঈদের পূর্ব মুহুর্তেই এসব কার্যক্রম কেন নেয়া হয়? আসলে এটার সাথে অনেক কিছুই সংশ্লিষ্ট। অনেকটা Chain Reaction এর মতো। একে তো একটা স্বল্পতম সময়ে বিপুল সংখ্যক মানুষের বাড়ি ফেরা, তার সাথে তীব্র যানজট, আর এই যানজটের সাথে ছিনতাই আর ডাকাতি।
সর্বোপরি বড় একটি জনগোষ্ঠীর কথা মাথায় রেখে তাদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমাদের এই প্রচেষ্টা। হ্যাঁ, ইতোপূর্বেও এধরনের অভিযান হয়েছে। কিন্তু Sustain করেনি। এর দায় কার? মূল্যায়ন আপনাদের হাতে ছেড়ে দিচ্ছি।
এখন আসি বর্তমান বাস্তবতায়। আমাদের বর্তমান সরকার ইতোমধ্যে মহাসড়কের যানজট নিরসনে প্রশাসনকে কার্যকর ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশনা দিয়েছেন। আমাদের মাননীয় সংসদ সদস্য জনাব আজহারুল ইসলাম মান্নান মহোদয় নিজে উপস্থিত থেকে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন। আমাদের আইনশৃঙ্খলা বাহিনী দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ করছেন। ইনশাআল্লাহ বিশ্বাস করি পরিবর্তন হবেই।
ক্ষতিগ্রস্তদের কিভাবে পুর্নবাসন করা যায় তা নিয়েও আমরা কাজ করছি।

পরিশেষে, ঐতিহ্যবাহী এ উপজেলাকে আরও সুন্দর, সুশৃঙ্খল ও পরিকল্পিতভাবে গড়ে তোলার লক্ষ্যে সর্বস্তরের জনগণের আন্তরিক সহযোগিতা একান্তভাবে কামনা করছি।

বি:দ্র: মোগরাপাড়া চৌরাস্তার পরিবেশ সুশৃঙ্খল না হওয়া পর্যন্ত নিয়নিত মোবোইল কোর্ট পরিচালনা করা হবে( প্রতিদিন বিকাল ০৩.০০ টা থেকে ৪.০০ পর্যন্ত)।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর