বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয় আর্জেন্টিনা ভক্তদের জন্য ফ্রি প্যালেস্টাইন ক্যাম্পেইন সঠিক তথ্য না জানায় মানুষ অবৈধ পথে বিদেশ পাড়ি জমায়: না’গঞ্জ ডিসি সাংবাদিক সোনালীর চিকিৎসা সহায়তায়  মানবিক সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন সদর ইউএনও এস এম ফয়েজ উদ্দিন নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে পরিচ্ছন্নতা অভিযান:  পরিচ্ছন্নতা নিয়ে জেলা প্রশাসকের কঠোর হুঁশিয়ারি ১৬ জুন, নারায়নগঞ্জ  চাষাঢ়া বোমা ট্র্যাজেডির  ২৬ বছর ৬৪ জেলা ও ৭৪টি প্রত্যন্ত উপজেলায় ৩ দিনব্যাপী বর্ণিল আয়োজনে শুরু হচ্ছে ‘নজরুল বর্ষ’ গণমাধ্যমকে তোষামোদির সংস্কৃতি থেকে বের হয়ে সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পথে এগিয়ে যাওয়ার আহ্বান : প্রধানমন্ত্রী তারেক রহমান সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে পিআইবির আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী আমলাপাড়ায় নেমুর মৃত্যুতে মসজিদে দোয়া অনুষ্ঠিত ​না:গঞ্জে  ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী’র প্রকল্প উদ্বোধন ও সরকারি অফিস  পরিদর্শন

রোটারী ক্লাব অব নারায়ণগঞ্জ রয়েল এর আয়োজনে “বিদেশে উচ্চ শিক্ষা বিষয়ক” সেমিনার অনুষ্ঠিত

নিউজ ডেক্স - / ১৮০ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

০৫ ডিসেম্বর  (শুক্রবার) রোটারী ক্লাব অব নারায়ণগঞ্জ রয়েল এর আয়োজনে আলী আহাম্মদ চুনকা পাঠাগার ও মিলনায়তনে “বিদেশে উচ্চ শিক্ষা বিষয়ক” সেমিনার অনুষ্ঠিত হয়। উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) তারেক আল মেহেদী ।

তিনি তাঁর বক্তব্যে বলেন, ” দালালের খপ্পরে পড়ে উচ্চ শিক্ষা গ্রহণের জন্য বিদেশে যেয়ে ছাত্র-ছাত্রীরা প্রতারিত হচ্ছে। অনেকে টাকা-পয়সা জমা দিয়েও বিদেশে যেতে পারছে না। এজন্য নিজে এবং অভিভাবকদের সচেতন হতে হবে। যারা উচ্চ শিক্ষার জন্য বিদেশে যেতে ইচ্ছুক তাদের ইংরেজী ও কম্পিউটার বিষয়ে অত্যন্ত দক্ষ হতে হবে।” তিনি আরও বলেন, বিদেশে যাওয়ার আগে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট নিতে হয় । এই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট দ্রুত পাওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ কলেজের সম্মানিত অধ্যক্ষ ড. রুমন রেজা । এছাড়া বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন  রফিকুল ইসলাম, ম্যানেজিং ডিরেক্টর, আইডিয়াল ওভারসিস এডুকেশন এবং  মোঃ তৌকির হোসেন, ম্যানেজিং ডিরেক্টর, আইইএলটিএস, বাংলাদেশ।

এ সময়  অনুষ্ঠানে বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর