বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয় আর্জেন্টিনা ভক্তদের জন্য ফ্রি প্যালেস্টাইন ক্যাম্পেইন সঠিক তথ্য না জানায় মানুষ অবৈধ পথে বিদেশ পাড়ি জমায়: না’গঞ্জ ডিসি সাংবাদিক সোনালীর চিকিৎসা সহায়তায়  মানবিক সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন সদর ইউএনও এস এম ফয়েজ উদ্দিন নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে পরিচ্ছন্নতা অভিযান:  পরিচ্ছন্নতা নিয়ে জেলা প্রশাসকের কঠোর হুঁশিয়ারি ১৬ জুন, নারায়নগঞ্জ  চাষাঢ়া বোমা ট্র্যাজেডির  ২৬ বছর ৬৪ জেলা ও ৭৪টি প্রত্যন্ত উপজেলায় ৩ দিনব্যাপী বর্ণিল আয়োজনে শুরু হচ্ছে ‘নজরুল বর্ষ’ গণমাধ্যমকে তোষামোদির সংস্কৃতি থেকে বের হয়ে সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পথে এগিয়ে যাওয়ার আহ্বান : প্রধানমন্ত্রী তারেক রহমান সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে পিআইবির আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী আমলাপাড়ায় নেমুর মৃত্যুতে মসজিদে দোয়া অনুষ্ঠিত ​না:গঞ্জে  ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী’র প্রকল্প উদ্বোধন ও সরকারি অফিস  পরিদর্শন

শহীদ বুদ্ধিজীবী দিবস এ জাতির শ্রেষ্ঠ সন্তানদের হত্যার মাধ্যমে দেশকে মেধাশূন্য করার ষড়যন্ত্র চালানো হয়েছিল–ডিসি রায়হান কবির

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ : / ১৭৭ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫

শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৫, উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে ১৪ ডিসেম্বর (রবিবার) ১১টায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আলমগীর হোসাইন , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডক্টর মশিউর রহমান, নারায়গঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল
মেহেদী,নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক এড, সাখাওয়াত হোসেন খান,মহানগর বিএনপির সদস্য সচিব এড, আবু আল ইউসুফ খান টিপু, জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, মাওলানা মঈন উদ্দিন, নারায়ণগঞ্জ মহানগর জামায়াত ইসলামীর আমির মাওলানা আঃ জব্বার, এনসিপি যুগ্ন সদস্য সচিব কেন্দ্রীয় কমিটি এডভোকেট আব্দুল্লাহ আল আমিন, নারায়ণগঞ্জ মহানগর ইসলামি আন্দোলন সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, খেলাফত মজলিস মনোনীত নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য প্রার্থী ইলিয়াস আহমেদ, বীর মুক্তিযোদ্ধা মোঃ নুর আলম,যুবশক্তি কেন্দ্রীয় কমিটির সদস্য নিরব রায়হান,গণসংহতি আন্দোলনের নারায়ণগঞ্জ জেলার সমন্বয়ক তরিকুল ইসলাম সুজন, গণধিকার পরিষদের নেতৃবৃন্দ, শিক্ষক, সুশীল সমাজ এর নেতৃবৃন্দ, প্রিন্ট এন্ড ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক সহ জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা গন সহ মুক্তিযুদ্ধা ও বুদ্ধিজীবি পরিবারের সদস্য বৃন্দ।
অনুষ্ঠানের প্রথমে কোরআন তেলওয়াত করা হয় এবং বুদ্ধিজীবীদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে থেকে নিরবতা পালন করে অনুষ্ঠান শুরু হয়। আলোচনা সভায়
বক্তারা বলেন ১৪ই ডিসেম্বর জাতিকে মেধা শূন্য করার জন্য নির্বিচারে শিক্ষক,কবি সাহিত্যিক,সাংবাদিক সহ মেধাবীদের হত্যা করা হয়েছিল। এই শূন্যতা পূরণ করার জন্য আমাদের কাজ করতে হবে। তাদের তৎপরতা এখনো চলছে। আইন শৃঙ্খলা বাহিনীর সজাগ দৃষ্টি কামনা করেন। ৫ই আগষ্টে পুলিশের লুট হওয়া অস্র ও অবৈধ অস্র উদ্ধারে তৎপর হতে হবে। বুদ্ধিজীবি হত্যার সঠিক ইতিহাস তোলে ধরতে হবে বর্তমান প্রজন্মের কাছে।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির বলেন আমরা জাতীর শ্রেষ্ঠ সন্তানদের হারিয়েছি।তাই
জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের ত্যাগ ও অবদানের কথা গভীর শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে স্মরণ করে পবিত্র কুরআন তেলাওয়াত ও এক মিনিট দাড়িয়ে থেকে নীরবতা পালন করার মধ্য দিয়ে জাতির শ্রেষ্ঠ বীর সন্তানদের সম্মান প্রদর্শন করে অনুষ্ঠান শুরু করেছি। জাতির ইতিহাসের এই গুরুত্বপূর্ণ অধ্যায় থেকে প্রেরণা গ্রহণের অঙ্গীকার ব্যক্ত করেন । জেলা প্রশাসক। শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বলেন, স্বাধীনতার ঠিক পূর্বমুহূর্তে জাতির শ্রেষ্ঠ সন্তানদের হত্যার মাধ্যমে দেশকে মেধাশূন্য করার ষড়যন্ত্র চালানো হয়েছিল। তাঁদের আদর্শ ও দেশপ্রেম থেকে শিক্ষা নিয়ে সৎ, ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার আহবান জানান। শহীদ বুদ্ধিজীবী দিবস কেবল অতীতের বেদনাকে স্মরণ করার দিন নয়, বরং বর্তমান ও ভবিষ্যতের দায়বদ্ধতা নতুন করে ভাবার সময়। তিনি বলেন, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যেতে হলে আবেগের পাশাপাশি বাস্তবে কাজের প্রতিফলন প্রয়োজন। আজকের সমাজে দেশপ্রেম, নৈতিকতা, দক্ষতা ও দায়িত্বশীল নেতৃত্ব গড়ে তুলতেই হবে-এটাই শহীদ বুদ্ধিজীবীদের প্রতি প্রকৃত শ্রদ্ধা।

তিনি সবাইকে শিক্ষায় গুণগত উন্নয়ন, সুশাসন ও নাগরিক দায়িত্ব পালনে সক্রিয় হওয়ার আহবান জানান এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে সহযোগিতা করার আহ্বান জানান। আলোচনা সভা শেষে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফেরাত কামনা করে, দোয়া করা হয়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর