বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয় আর্জেন্টিনা ভক্তদের জন্য ফ্রি প্যালেস্টাইন ক্যাম্পেইন সঠিক তথ্য না জানায় মানুষ অবৈধ পথে বিদেশ পাড়ি জমায়: না’গঞ্জ ডিসি সাংবাদিক সোনালীর চিকিৎসা সহায়তায়  মানবিক সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন সদর ইউএনও এস এম ফয়েজ উদ্দিন নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে পরিচ্ছন্নতা অভিযান:  পরিচ্ছন্নতা নিয়ে জেলা প্রশাসকের কঠোর হুঁশিয়ারি ১৬ জুন, নারায়নগঞ্জ  চাষাঢ়া বোমা ট্র্যাজেডির  ২৬ বছর ৬৪ জেলা ও ৭৪টি প্রত্যন্ত উপজেলায় ৩ দিনব্যাপী বর্ণিল আয়োজনে শুরু হচ্ছে ‘নজরুল বর্ষ’ গণমাধ্যমকে তোষামোদির সংস্কৃতি থেকে বের হয়ে সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পথে এগিয়ে যাওয়ার আহ্বান : প্রধানমন্ত্রী তারেক রহমান সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে পিআইবির আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী আমলাপাড়ায় নেমুর মৃত্যুতে মসজিদে দোয়া অনুষ্ঠিত ​না:গঞ্জে  ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী’র প্রকল্প উদ্বোধন ও সরকারি অফিস  পরিদর্শন

সোনারগাঁওয়ে অবৈধ দোকান ও ফুটপাট দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান

মাসুদ রানা, সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ / ২২৬ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার ব্যস্ততম এলাকা মোগরাপাড়া চৌরাস্তায় অবৈধ দোকান ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ১১টা থেকে টানা দুপুর ২টা পর্যন্ত নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের নির্দেশনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাতের নেতৃত্বে মোগরাপাড়া চৌরাস্তার থানা রোড এবং কলেজ রোডে (পশ্চিম ও পূর্ব পাশের) সকল অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদে এ অভিযান চালানো হয়। উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিকুর রহমান এবং সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিবুল্লাহ। এ সময় জেলা সড়ক ও জনপথ বিভাগের সহকারী প্রকৌশলী আব্দুর রহিম, কাচপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ, মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আলম, সদস্য আবুল হোসেন, বিনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আতাউর রহমান ও স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অভিযানের মাধ্যমে সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট অপসারণ করা হয়, যাতে পথচারী ও যানবাহন চলাচল স্বাভাবিক রাখা যায়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে ফুটপাত দখল করে দোকানপাট স্থাপন করার কারণে যানজট ও জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছিল। জনসাধারণের চলাচল নির্বিঘ্ন করতে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। উপজেলা প্রশাসন আরও জানায়, ভবিষ্যতেও সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর