বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয় আর্জেন্টিনা ভক্তদের জন্য ফ্রি প্যালেস্টাইন ক্যাম্পেইন সঠিক তথ্য না জানায় মানুষ অবৈধ পথে বিদেশ পাড়ি জমায়: না’গঞ্জ ডিসি সাংবাদিক সোনালীর চিকিৎসা সহায়তায়  মানবিক সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন সদর ইউএনও এস এম ফয়েজ উদ্দিন নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে পরিচ্ছন্নতা অভিযান:  পরিচ্ছন্নতা নিয়ে জেলা প্রশাসকের কঠোর হুঁশিয়ারি ১৬ জুন, নারায়নগঞ্জ  চাষাঢ়া বোমা ট্র্যাজেডির  ২৬ বছর ৬৪ জেলা ও ৭৪টি প্রত্যন্ত উপজেলায় ৩ দিনব্যাপী বর্ণিল আয়োজনে শুরু হচ্ছে ‘নজরুল বর্ষ’ গণমাধ্যমকে তোষামোদির সংস্কৃতি থেকে বের হয়ে সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পথে এগিয়ে যাওয়ার আহ্বান : প্রধানমন্ত্রী তারেক রহমান সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে পিআইবির আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী আমলাপাড়ায় নেমুর মৃত্যুতে মসজিদে দোয়া অনুষ্ঠিত ​না:গঞ্জে  ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী’র প্রকল্প উদ্বোধন ও সরকারি অফিস  পরিদর্শন

সোনারগাঁওয়ে অবৈধ ব্যাটারি কারখানা গুড়িয়ে দিলো উপজেলা প্রশাসন

বর্তমান সংবাদ ডেস্ক / ৩৩৭ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সাদিপুর ইউনিয়নের কাজহরদী শ্রীরামপুর এলাকায় অবৈধভাবে গড়ে তোলা দুটি ব্যাটারি কারখানা গুড়িয়ে দিয়েছে সোনারগাঁও উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার আসিফ আল জিনাতের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত এ কারখানা দুটি গুড়িয়ে দেয়। এসময় উপস্থিত ছিলেন, পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জের পরিদর্শক টিটু বড়ুয়া, সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এসময় ব্যাটারী তৈরির বিভিন্ন কাঁচামাল ও সরঞ্জাম জব্দ করে। ভ্রাম্যমান আদালতের কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে মালিক পক্ষের লোকজন পালিয়ে যায়। এ ঘটনার পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে সোনারগাঁ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
জানা যায়, উপজেলার সাদিপুর ইউনিয়নের কাহজরদী এলাকায় একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই দুটি কারখানায় ব্যাটারী উৎপাদন করে আসছে। উৎপাদনে ব্যবহৃত সীশাসহ এসিড মিশ্রিত পানি পাশ্ববর্তী নদ ও খালে ফেলে পরিবেশ দূষন করেছে। এছাড়াও ক্ষতিকারন রাসায়নিক দ্রব্যের প্রভাবে ওই এলাকার মানুষ চর্ম রোগ, শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। এ বিষয়গুলো তুলে ধরে স্থানীয়রা উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের কাছে অভিযোগ দায়ের করেন।
অভিযোগের প্রেক্ষিতে গতকাল মঙ্গলবার দুপুরে সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাতের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ব্যটারি কারখানা দু’টি গুড়িয়ে দেয়।
পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জের পরিদর্শক টিটু বড়ুয়া জানান, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই সম্পূর্ণ অবৈধভাবে একটি প্রভাবশালী মহল কারখানায় ব্যাটারী উৎপাদন করে আসছে। ফলে ওই এলাকার পরিবেশ মারাত্মকভাবে হুমকির মুখে পড়ে। স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়ে কারখানা গুড়িয়ে দেওয়া হয়। অভিযানের সময় মালিক পক্ষের কাউকে কাউকে না পাওয়ায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।
সোনারগাঁও থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল হাসান খান বলেন, ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ব্যাটারী উৎপাদনে ব্যবহৃত কাঁচামাল ও বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। অবৈধভাবে ব্যাটারী উৎপাদনে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হবে।
সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত বলেন, অবৈধভাবে ব্যাটারী উৎপাদনের দায়ে কারখানা গুড়িয়ে দেওয়া হয়। পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর